নারীর ক্ষমতায়ন নিশ্চিতে ময়মনসিংহের নান্দাইলে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে প্রতিপাদ্যকে ধারণ করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি শুভ দত্ত এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বিজয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ইসতিয়াক হাসান নাসিম ও আরিফ রাব্বানী ফাহিম, যুগ্ম সম্পাদক প্রাণ কৃষ্ণ সাহা ও শাহী হাসান সাজিদ , দপ্তর সম্পাদক সাদনান সাদি, সাংগঠনিক সম্পাদক আরিফুল হক সৌরভ, সহ-সাংগঠনিক সম্পাদক নাঈম সরকার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক প্রমি সাহা, অর্থ সম্পাদক তপু আকন্দ, প্রচার সম্পাদক ফাতেমা তুজ জহুরা বিথি, কর্ম ও পরিকল্পনা সম্পাদক জাকিয়া সুলতানা সাইফা, নারী ও শিশু সম্পাদক রাশমিন ইসলাম রাফিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রকিবুল হাসান রকি, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ইকরা, আপ্যায়ন সম্পাদক অভি দত্ত এবং ত্রাণ ও দুর্যোগ সম্পাদক জিৎ সাহা।
এছাড়াও কার্যকরী সদস্য ও সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাবির আহম্মেদ, ইমতিয়াজ হাসান রাফি, ইসরাত জাহান জিনিয়া, সোফাত বিনে রাফা, আফরিদা মেহরাজ মৃদুলা, আহসানুল্লাহ নুর, তামিম হাসান মণ্ডল, রেজাউল ইসলাম, রাকিবুল, রাব্বানী, নূরজামল, তাহমিদ, লোকমান, তানভির, প্রত্যাশা, রিয়া মনি, বাধন, তুরিন, মিষ্টি, রুমকি, সাইমা, তাইবা, রুপা, কেয়া ও জিনিয়াসহ অনেকে।
আলোচনায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন মানে হলো নারীদের এমন অবস্থানে পৌঁছে দেওয়া, যেখানে তারা শিক্ষা, অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক অংশগ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণে পুরুষের সমান সুযোগ পায়। এতে নারীর আত্মবিশ্বাস ও মর্যাদা বৃদ্ধি পায় এবং সমাজের সার্বিক উন্নয়ন নিশ্চিত হয়।
বক্তারা নারীর ক্ষমতায়নের মূল দিকগুলো তুলে ধরে বলেন, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বন অর্জন, সামাজিক মর্যাদা নিশ্চিতকরণ, রাজনৈতিক ও পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং সম্পদের ওপর অধিকার প্রতিষ্ঠা নারীর ক্ষমতায়নের অন্যতম ভিত্তি। নারীর ক্ষমতায়ন শুধু নারীর জন্য নয়, বরং একটি দেশের টেকসই উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য অপরিহার্য।
বিডি প্রতিদিন/কামাল