সুনামগঞ্জের ধর্মপাশায় অসহায়, দরিদ্র ও অসচ্ছল দুই পরিবারের হাতে চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়ে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ।
সোমবার (২৯ডিসেম্বর) উপজেলা সদরের দশধরী গ্রামের বাসিন্দা আব্দুল মিয়া (৮৫) ও সালাম মিয়া (৭০) এর হাতে চাল, ডাল, আলু, তেল,পেঁয়াজ, রসুন, মসলাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন তারা।
তারা দিনমজুরের কাজ করতেন। বয়সের ভারে আগের মতো কাজ না করতে পারায় সংসারে টানাপোড়েন ও অসহায়ত্বের কথা জেনে পাশে দাঁড়ায় বসুন্ধরা শুভসংঘ।
বসুন্ধরার সহযোগিতা পেয়ে আনন্দিত হয়ে তারা বলেন, হুনছি জনকল্যাণমূলক কাজ করতাছে বসুন্ধরা শুভসংঘ। তারার লাগি আল্লাহ কাছে দোয়া করমু। আল্লাহ যেন তারার মঙ্গল করেন। এছাড়া এমন কার্যক্রমকে প্রশংসা করেন স্থানীয়রা।
বসুন্ধরা শুভসংঘের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি সেলিম আহম্মেদ বলেন, বসুন্ধরা শুভসংঘের স্লোগান হলো শুভ কাজে সবার পাশে। মানবতার সেবা, সামাজিক উন্নয়ন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখা। আগামীতেও শিক্ষা, সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং যুব সমাজকে ভালো কাজে সম্পৃক্ত করতে তারা কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় সংগঠনের উপদেষ্টা বকুল মড়ল, লিয়াকত আলী মড়ল, সাধারণ সম্পাদক বজলু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মিয়া, আবিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, নারী বিষয়ক সম্পাদক আসমা আক্তার, হোমল্যান্ড লাইফ ইনসুরেন্স কোম্পানী লিমিটেড এর উপজেলা শাখার ক্যাশিয়ার মো.মফিজুর রহমার চৌধুরীসহ এলাকার গণ্যমান্য স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল