রংপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কারমাইকেল কলেজের বিদায়ি অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করেছে বসুন্ধরা শুভসংঘ কারমাইকেল কলেজ রংপুর শাখা। শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সংস্কৃতিতে তার দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।
সোমবার কারমাইকেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের কারমাইকেল কলেজ শাখার উপদেষ্টা, সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সভাপতি আহসান হাবিব বলেন, 'প্রফেসর মোস্তাফিজুর রহমান একজন আদর্শ শিক্ষক ও দক্ষ প্রশাসক হিসেবে দীর্ঘদিন কারমাইকেল কলেজের শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার্থীদের মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি তিনি বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা হিসেবে সহযোগিতা করে সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল করেছেন। তার দায়িত্বশীল নেতৃত্ব, শিক্ষার্থীবান্ধব মনোভাব ও মানবিক দৃষ্টিভঙ্গি আগামী প্রজন্মের জন্য অনুকরণীয়।'
সম্মাননা গ্রহণ করে প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান বলেন, 'আমি বসুন্ধরা শুভসংঘের প্রতিটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। কারমাইকেল কলেজে তারা যে অবদান রাখছে তা সত্যিই অতুলনীয়। এই সম্মাননা আমার জন্য গর্বের এবং অনুপ্রেরণার।'
তিনি আরও জানান, কারমাইকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও বসুন্ধরা শুভসংঘের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার জীবনের অন্যতম সেরা সময়। ভবিষ্যতেও তিনি শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কারমাইকেল কলেজের উপাধ্যাক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর দিলীপ কুমার রায়, উপদেষ্টা রবিউল সাদিক নিরব, সাধারণ সম্পাদক সজীব সরকার, সদস্য আজিজা, আশিক, হাসান হাবিব, আবু, রাশেদ, পংকোজ, মানিক, আরিফ, রাশেদ, হাসান হাবিব, মুশফিকুর, সাজ্জাদ, মুন্না, ইসমাইল, শুভ, মিরাজসহ অনেকেই।
বিডি-প্রতিদিন/এমই