শীতের তীব্রতায় সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে সুবিধাবঞ্চিত শিশুরা। সেই বাস্তবতা অনুধাবন করে পথশিশুদের মাঝে সুরক্ষা ও পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ কদমতলী থানা শাখা।
গতকাল রবিবার সংগঠনটির আয়োজনে রাজধানীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল সরিষার তেল, লিপজেল, সাবান, শ্যাম্পু, টুথব্রাশ ও টুথপেস্ট। উপহার পেয়ে শিশুদের চোখেমুখে যে আনন্দ আর স্বস্তির ছাপ ফুটে ওঠে, তা উপস্থিত সবার মন ছুঁয়ে যায়।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের নির্দেশনায়, কদমতলী থানা শাখার সভাপতি আইনুল রহমান ও সাধারণ সম্পাদক সম্রাট হোসেনের তত্ত্বাবধানে এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মো. মনির হোসেন, সহ-সভাপতি আকরাম হোসেন ও রেহনুমা, সহ-সাধারণ সম্পাদক অতীন সাহা, সাংগঠনিক সম্পাদক মো. শাওন সূত্রধর, সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আরমান হোসেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সোহেলী, নারী ও শিশু বিষয়ক সম্পাদক শিখা, ধর্ম বিষয়ক সম্পাদক মুহা. ইউনুস, ক্রীড়াবিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ মুন্না ও সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক জিহাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।
আয়োজকরা বলেন, সমাজের অবহেলিত শিশুদের পাশে দাঁড়ানো কেবল অনুদান নয়, এটি নৈতিক ও সামাজিক দায়িত্ব। পথশিশুদের সুস্থতা, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে এমন উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করবে। ভবিষ্যতে শীতসহ বিভিন্ন দুর্যোগে বসুন্ধরা শুভসংঘের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/এমই