রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক অসহায় পরিবারকে ১ মাসের খাদ্য সহায়তা করেছে বসুন্ধরা শুভসংঘের তারাগঞ্জ উপজেলা শাখা।
গতকাল সোমবার কুর্শা ইউনিয়নের মধ্য পলাশবাড়ীর শাপলা রাণীর পরিবারকে এ সহায়তা তুলে দেওয়া হয়।
শাপলা রাণীর স্বামী শারীরিক অসুস্থ হওয়ার কাজকর্ম করতে পারছেন না। একমাত্র ছেলে প্রতিবন্ধী। পরিবারের আরেক সদস্য শাশুড়িও বয়সের ভারে অসুস্থ। পরিবারের চিন্তায় শাপলা রাণীও অসুস্থ হয়ে পড়েছেন।
খাদ্য সহায়তা পেয়ে শাপলা রাণী বলেন, 'ভগবান বসুন্ধরা গ্রুপের মালিকের ভালো করবেন। আমরা অনাহারে দিন কাটাচ্ছি। খাদ্য সহায়তা পেয়ে আমি খুবই খুশি। আমি আমার প্রতিবন্ধী ছেলে, অসহায় স্বামী ও বয়স্ক শাশুড়িকে পেট ভরে খাওয়াতে পারবো।'
শাপলা রাণীর শাশুড়ি বলেন, 'হামার মতন গরীবের খবর কায় থোয়। হামরা না খেয়া মরি গেইলেও কায়ও খবর নেয় না। হামাক যে খাদ্য সহায়তা করনেন তা দেখি মোক খুব খুশি নাগিল।'
খাদ্য সহায়তার মধ্যে ছিলো চাল, তেল, মুরগী, আলু, ফুলকপি, ডাল ইত্যাদি।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তারাগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা হরলাল রায়, সভাপতি এনামুল হক দুখু, সাধারণ সম্পাদক দীপংকর রায় দিপু, সাংগঠনিক সম্পাদক নুর আলম বাদল, সুজন বাবু, কোষাধ্যক্ষ জদগিশ রায় জোতিন, পলাশ রায়, লালবাবু রায়, সত্যজিৎ রায় প্রমুখ।
বিডি-প্রতিদিন/এমই