বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের লক্ষ্মীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ১৭ বছর ধরে চলছে পুলিশ ফাঁড়ির কার্যক্রম। স্কুল কাম সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহৃত ভবনটির দ্বিতীয় তলার তিনটি কক্ষ ও শৌচাগার পুলিশের নিয়ন্ত্রণে। স্কুল ভবনের নিচতলায় দুর্যোগকালে গবাদি পশুর আশ্রয়স্থলে (শেড) টিনের বেড়া দিয়ে তৈরি অস্থায়ী কক্ষে শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে। ২০০৮ সালে নির্মিত এ স্কুল ভবনের দেয়াল ও সিঁড়িতে বড় বড় ফাটল দেখা দিয়েছে। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। লক্ষ্মীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, স্কুল কাম সাইক্লোন শেল্টার ভবনটির নিচতলায় পাঠদান করছেন শিক্ষকরা। যেখানে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা নেই। নেই বৈদ্যুতিক ফ্যানও। শিক্ষার্থীদের জন্য কোনো শৌচাগার বা ওয়াশরুমের ব্যবস্থা নেই। ভবনটির দেয়াল ও সিঁড়িতে ধরেছে বড় বড় ফাটল। স্কুলটির প্রধান শিক্ষক নীরা রানী তাফালী জানান, ২০০৯ সালে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্কুল ভবনের দ্বিতীয়তলাজুড়ে পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু হয়। এরপর দীর্ঘ ১৭ বছর পেরিয়ে গেছে, ফাঁড়িটি সরানো হয়নি। বর্তমানে স্কুলটিতে ১৩০ জন শিক্ষার্থী রয়েছে। কিন্তু পাঠদানের উপযুক্ত পরিবেশ না থাকায় শিক্ষাক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ ভবনে পুলিশের আবাসন ও কার্যক্রম চলে। তাদের কাছে প্রতিনিয়ত সাধারণ মানুষের আসা-যাওয়ায় বিদ্যালয়ে এক ধরনের পুলিশি পরিবেশ বিরাজ করে। যা শিশুদের জন্য মোটেও পাঠ উপযোগী নয়। বিষয়টি নিয়ে একাধিকবার পুলিশ সুপার ও মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হলেও কোনো সমাধান হয়নি। স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক রমেশ চন্দ্র সাহা জানান, ছোট ছোট ছেলেমেয়েরা গরু রাখার জায়গায় বসে পড়াশোনা করছে, এটা খুবই লজ্জাজনক। এভাবে পড়াশোনা করে শিশুরা কীভাবে ভালো ফল করবে? আরেক অভিভাবক কল্পনা রানী বিশ্বাস বলেন, স্কুলে পুলিশ থাকে। ছোট ছোট বাচ্চারা ভয় পায়। আমরা চাই দ্রুত পুলিশ ফাঁড়ি অন্যত্র সরিয়ে নেওয়া হোক। বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, বিষয়টি নিয়ে পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিদুর রহমান বলেন, দ্রুত পুলিশ ফাঁড়ির ভবন নির্মাণকাজ শুরু হবে। স্কুল থেকে ফাঁড়ি স্থানান্তর করা হবে।
শিরোনাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে : অর্থমন্ত্রী
- নাঙ্গলকোটে খাল থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
- সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের আয়কর নথি জব্দের আদেশ
- হরমুজ নিয়ে উত্তেজনায় ঝুঁকিতে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা
- বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
- চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
- শিশুশ্রম নিজের ঘর থেকে বন্ধ করতে হবে : শ্রমমন্ত্রী
- ইরানের সঙ্গে মঙ্গলবার দোহায় বৈঠক হবে, দাবি ট্রাম্পের
- জামিনে কারামুক্ত হলেন ডা. সামির হোসেন মিশু
- কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর
- প্রধানমন্ত্রীর নির্দেশে ডিএনসিসি’র ২৯ খাল দখলমুক্ত করা হবে : প্রশাসক
- প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সৌদি সরকারের জরুরি নির্দেশনা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪
- জুটি ভাঙলেন তাইজুল, ফেরালেন বেনেট ও কাইয়াকে
- শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী
- জাপানের বিপক্ষে কেমন হবে ব্রাজিলের একাদশ?
- বিদ্যুৎ পরিস্থিতি ‘উন্নতির’ তথ্য সংসদে দিলেন মন্ত্রী
- কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ : সেতুমন্ত্রী
- ঠাকুরগাঁও হাসপাতালে বেড়েছে চুরির ঘটনা, আতঙ্কে রোগী ও স্বজনরা
গবাদি পশুর শেডে পাঠদান!
শেখ আহসানুল করিম, বাগেরহাট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর, নতুন প্রযুক্তিতে আইবিএমের বড় অগ্রগতি
১৪ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড