তাহেরা জুনাব আলী বালিকা উচ্চবিদ্যালয়। দানবীর জুনাব আলী কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় ১৯৮৫ সালে এটি প্রতিষ্ঠা করেন। এটি প্রত্যন্ত গ্রামে অবস্থিত। স্কুলটিতে এক সময় হাজারের বেশি শিক্ষার্থী ছিল। জরাজীর্ণ ভবন আর নানা সংকটে ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীদের। প্রতিষ্ঠানটিতে তিন ভাগ শিক্ষার্থী কমে গেছে। স্কুল ও স্থানীয় সূত্র জানায়, এ অঞ্চলে এক সময় নারী শিক্ষার কোনো পৃথক প্রতিষ্ঠান ছিল না। প্রতিষ্ঠানটি হওয়ার পর সবাই আশায় বুক বাঁধেন। তবে অবহেলায় প্রতিষ্ঠানটি অপ্রগতির ধারা বজায় রাখতে পারেনি। এক যুগ আগে এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল ১ হাজারের বেশি। ভবন জরাজীর্ণ, শৌচাগারসংকট, লাইব্রেরি, ক্যান্টিনসংকট ও মাঠে জলাবদ্ধতায় শিক্ষার্থী কমতে শুরু করে। এখন শিক্ষার্থী সংখ্যা ২৬০। সরেজমিন দেখা যায়, প্রবেশ পথের গ্রিলের গেট ভেঙে আছে। মূল গেটের একপাশ ভেঙে গেছে। ভাঙা অংশ পাশে ফেলে রাখা হয়েছে। মাঠে পানি জমে আছে। পুরাতন দোতলা ভবনের নিচতলার অনেক স্থানে প্লাস্টার উঠে গেছে। চুন-সুরকি খসে পড়ছে। স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। পানি চুইয়ে পড়ছে। প্রথম দেখায় পরিত্যক্ত স্থাপনা বলে মনে হয়। শিক্ষার্থী ফাতেমা আক্তার, মারিয়া ইসলাম শারাপোভা ও জান্নাতুল নূূূূূূূূূূূূূূূূূূূর জানায়, ক্লাসে কখনো পানি চুইয়ে পড়ে, কখনো চুন-সুরকি খসে পড়ে। আমরা আতঙ্কে থাকি। কখন না জানি ভেঙে পড়ে। ওয়াশরুমের অবস্থা খারাপ। স্কুলে নতুন ভবন জরুরি হয়ে পড়েছে। সহকারী শিক্ষক মোহাম্মদ হোসেন বলেন, আমাদের স্কুলটি নানা সংকটে পিছিয়ে পড়ছে। সহকারী প্রধান শিক্ষক শাহীন আক্তার বলেন, স্কুল ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আমরা নতুন ভবনের জন্য বারবার আবেদন কওের কোনো সাড়া পাইনি। বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল মান্নান বলেন, স্কুলটি সংস্কারের বিষয়ে আমরা কাজ করছি। আশা করছি, কাজে হাত দিতে পারব। তবে নতুন ভবনের বিষয়টি এমপির মাধ্যমে বাস্তবায়িত হবে।
শিরোনাম
- বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান
- পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
- বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
- বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
- বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
- ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
- যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪
- অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ
- ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়
- জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
- নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬
- রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ
- পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আহত ১
- গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
- ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী
- মালয়েশিয়ায় ড্রোনের সহায়তায় অভিযানে ৩২ অভিবাসী আটক
- সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর বন্দুকযুদ্ধ, নিহত ১
মাঠে জলাবদ্ধতা, জরাজীর্ণ ভবন ভোগান্তিতে শিক্ষার্থীরা
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম