লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে চাচার লাঠির আঘাতে ভাতিজা আবদুল জলিল নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হাতীবান্ধা উপজেলার ধওলাই পাগলার বাজার এলাকায় গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আবদুল জলিল ওই এলাকার আলগেস আলীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, ১০ বছর ধরে জমিজমা নিয়ে তাদের পারিবারিক বিরোধ ও মামলা চলছিল। এর জেরে শনিবার সংঘর্ষ বাধে। একপর্যায়ে চাচা আবদুর রাজ্জাক ও চাচাতো ভাই সাদ্দামের লাঠির আঘাতে আবদুল জলিল গুরুতর আহত হন। স্বজনরা তাকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাতীবান্ধা থানার ওসি রমজান আলী জানান, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণ না পেয়ে প্রবাসীর ছেলেকে হত্যা মামলার প্রধান আসামি লাল্টু মিয়াকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নলিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। পুলিশ জানায়, ৫ জুন সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলার চিলাভালকী গ্রামের কিশোর রাফিজ মিয়া ফোনকল পেয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। রাতে তার দাদির মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে কল আসে। ফোনে রাফিজের কান্নার শব্দ শোনানো হয় এবং তাকে ছাড়তে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। ঘটনার আট দিন পর একটি পুকুর থেকে রাফিজের লাশ উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে লাল্টু হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি উদ্ধার করা হয়। পুলিশ সুপার বলেন, হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
শিরোনাম
- বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান
- পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
- বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
- বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
- বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
- ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
- যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪
- অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ
- ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়
- জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
- নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬
- রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ
- পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আহত ১
- গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
- ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী
- মালয়েশিয়ায় ড্রোনের সহায়তায় অভিযানে ৩২ অভিবাসী আটক
- সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর বন্দুকযুদ্ধ, নিহত ১
জমি বিরোধে চাচার হাতে ভাতিজা খুন
মুক্তিপণ না পেয়ে প্রবাসীর ছেলেকে হত্যা মূল হোতা গ্রেপ্তার
লালমনিরহাট ও চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম