চুয়াডাঙ্গায় পাচারের সময় ওএমএসের ৫ বস্তা চাল ও ২ বস্তা আটা জব্দ করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় সংশ্লিষ্ট ডিলার সোহেল আহম্মেদ মালিক সুজনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বুধবার বিকাল ৪টার দিকে পৌর এলাকার সাতগাড়ি গ্রামে অভিযান চালানো হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আল আজাদ জানান, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সাতগাড়ি এলাকায় গিয়ে অন্যত্র সরিয়ে নেয়ার সময় একটি ভ্যানগাড়ি থেকে ওএমএস’র ৫ বস্তা চাল ও ৩ বস্তা আটা জব্দ করা হয়। এ ঘটনার পর সাতগাড়ি এলাকার ওএমএস ডিলার সোহেল আহম্মেদ মালিক সুজন দোষ স্বীকার করেন। এতে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/এএম