আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ‘ফুটবল’ প্রতীক বরাদ্দ পেলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক (সাজু)। তিনি ঢাকা-১৪ আসন (মিরপুর-শাহ আলী-দারুস সালাম) থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
বুধবার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তাকে ফুটবল প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
সাজু বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এস এ খালেকের ছেলে। সম্প্রতি তাকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় রাজধানীর দারুস-সালাম থানা বিএনপির আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করে বিএনপি।
ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলামকে (তুলি)।
বিডি প্রতিদিন/এমআই