সুনামগঞ্জে পাঁচটি সংসদীয় আসনে যাছাই-বছাই শেষে ২৩ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসন কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।
এদিকে জেলার সবগুলো আসনে বিএনপির প্রার্থী থাকলেও শরিক দলকে ছেড়ে দেয়ায় সুনামগঞ্জ-৩ আসনের জামায়াতের ইসলামের মনোনীত প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
জেলার পাঁচটি আসনের মধ্যে সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুল (বিএনপি), তোফায়েল আহমদ (জামায়াত) ও মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার (নেজামে ইসলাম), সুনামগঞ্জ-২ আসনে নিরঞ্জন দাস (সিপিবি), মোহাম্মদ শিশির মনির (জামায়াত) ও মো. নাছির চৌধুরী (বিএনপি), সুনামগঞ্জ-৩ আসনে মোহাম্মদ কয়ছর আহমেদ (বিএনপি), মোহাম্মদ শাহীনূর পাশা চৌধুরী (বাংলাদেশ খেলাফত মজলিস), মো. আনোয়ার হোসেন (স্বতন্ত্র), মো. মাহফুজুর রহমান খালেদ (স্বতন্ত্র), শেখ মুশতাক আহমদ (খেলাফত মজলিস), সৈয়দ তালহা আলম (এবি পার্টি) ও হুসাইন আহমেদ (স্বতন্ত্র) হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এছাড়া সুনামগঞ্জ-৪ আসনে দেওয়ান জয়নুল জাকেরীন (স্বতন্ত্র), নুরুল ইসলাম (বিএনপি), মো. নাজমুল হুদা (জাপা), মো. সামছ উদ্দিন (জামায়াত) ও শহীদুল ইসলাম (শাসনতন্ত্র আন্দোলন) এবং সুনামগঞ্জ-৫ আসনে আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম (জামায়াত), কলিম উদ্দিন আহমেদ (বিএনপি), মোহাম্মদ আব্দুল কাদির (খেলাফত মজলিস) এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম (জাপা) ও মো. আজিজুল হক (এনপিপি) থেকে নির্বাচনে লড়বেন।
বিডি প্রতিদিন/কামাল