ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হতে ২২ জানুয়ারি প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে বগুড়ার সাতটি সংসদীয় আসনের প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমান প্রতীক বরাদ্দ কার্যক্রমের নেতৃত্ব দেন।
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা): ধানের শীষ—কাজী রফিকুল ইসলাম (বিএনপি), দাঁড়িপাল্লা—মো. শাহাবুদ্দিন (জামায়াত), হাতপাখা—এবিএম মোস্তফা কামাল (ইসলামী আন্দোলন), ডাব—আসাদুল হক (বাংলাদেশ কংগ্রেস), সূর্য—জুলফিকার আলী (গণফোরাম)।
বগুড়া-২ (শিবগঞ্জ): ধানের শীষ—মীর শাহে আলম (বিএনপি), কেটলি—মাহমুদুর রহমান মান্না (নাগরিক ঐক্য), সিড়ি—রেজাউল করিম (স্বতন্ত্র), দাঁড়িপাল্লা—আবুল আজাদ (জামায়াত), হাতপাখা—মোঃ জামাল উদ্দিন (ইসলামী আন্দোলন), ট্রাক—সেলিম সরকার (জিওপি), লাঙ্গল—শরিফুল ইসলাম জিন্নাহ (জাতীয় পার্টি)।
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া): ধানের শীষ—আব্দুল মহিত তালুকদার (বিএনপি), দাঁড়িপাল্লা—নূর মোহাম্মদ (জামায়াত), হাতপাখা—শাহজাহান আলী (ইসলামী আন্দোলন), লাঙ্গল—শাহিনুল ইসলাম (জাতীয় পার্টি)।
বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু): ধানের শীষ—মোশারফ হোসেন (বিএনপি), দাঁড়িপাল্লা—মোস্তফা ফয়সাল (জামায়াত), হাতপাখা—মুহা. ইদ্রিস আলী (ইসলামী আন্দোলন), লাঙ্গল—শাহীন মোস্তফা কামাল (জাতীয় পার্টি)।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট): ধানের শীষ—গোলাম মোহাম্মদ সিরাজ (বিএনপি), দাঁড়িপাল্লা—দবিবুর রহমান (জামায়াত), হাতপাখা—মীর মো. মাহমুদুর রহমান (ইসলামী আন্দোলন), কাস্তে—শিপন কুমার রবিদাস (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), ছাতা—খান কুদরত ই সাকলাইন (এলডিপি)।
বগুড়া-৬ (সদর): ধানের শীষ—তারেক রহমান (বিএনপি), তারা—আবদুল্লাহ আল ওয়াকি (জেএসডি), হাতপাখা—অবু নুমান মো. মামুনুর রশিদ (ইসলামী আন্দোলন), দাঁড়িপাল্লা—আবিদুর রহমান সোহেল (জামায়াত), মই—দিলরুবা নূরী (বাসদ)।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর): ধানের শীষ—মোরশেদ মিলটন (বিএনপি), দাঁড়িপাল্লা—গোলাম রব্বানী (জামায়াত), হাতপাখা—মোঃ শফিকুল ইসলাম (ইসলামী আন্দোলন), হারিকেন—মোঃ আনছার আলী (বাংলাদেশ মুসলিম লীগ)।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, বগুড়ার সাতটি আসনে মোট ৩৪ বৈধ প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। এর মধ্যে তিনজন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন—বগুড়া-১ আসনে শাহজাদী আলম লিপি, বগুড়া-৩ আসনে তৈাহিদুল আলম, বগুড়া-৪ আসনে কামরুল হাসান মোঃ শাহেদ ফেরদৌস।
বিডি-প্রতিদিন/সুজন