নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ২৫ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসন কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা তাদের প্রতীক বরাদ্দ দেন।
নেত্রকোনা-১(দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষ প্রতীক সংগ্রহ করেছেন। নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসন থেকে ধানের শীষ প্রতীক সংগ্রহ করেন ডা. আনোয়ারুল হক।
নেত্রকোনা ৩ (আটপাড়া-কেন্দুয়া) আসন থেকে ধানের শীষের প্রতীক সংগ্রহ করেছেন ড. রফিকুল ইসলাম হিলালি। নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ধানের শীষের প্রার্থী লুৎফুজ্জামান বাবরের পক্ষে প্রতীক সংগ্রহ করেছেন ইমরান চৌধুরী।
নেত্রকোনা ৫ (পূর্বধলা) আসন থেকে ধানের শীষের প্রতীক সংগ্রহ করেছেন প্রার্থী আবু তাহের তালুকদার। এছাড়া নেত্রকোনা-১ আসন থেকে ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী খেলাফত মজলিস থেকে মনোনীত গোলাম রব্বানী (রিকশা) প্রতীক, জাতীয় পার্টির মো.আনোয়ার হোসেন খান লাঙ্গল প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল মান্নান হাতপাখা এবং সিপিবির মো. আলকাছ উদ্দিন মীর কাস্তে এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী মো. বেলাল হোসেন তারা প্রতীক সংগ্রহ করেছেন।
নেত্রকোনা-২ আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে (বটগাছ) প্রতীকে আব্দুর রহিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) আব্দুল কাইয়ূম, জাতীয় পার্টির (লাঙ্গল) প্রতীক এবিএম রফিকুল হক তালুকদার, নাগরিক পার্টির এনসিপির (শাপলা কলি) ফাহিম রহমান খান পাঠান।
অন্যদিকে নেত্রকোনা-৩ অসনে জাতীয় পার্টির (লাঙ্গল) প্রতীকে মো. আবুল হোসেন তালুকদার, জামায়াত ইসলামী (দাঁড়িপাল্লা) মো. খায়রুল কবীর নিয়োগী, ইসলামি আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) মো. জাকির হোসেন, ইসলামিক ফ্রন্ট (চেয়ার) প্রতীকে মো. শামছুদ্দোহা প্রতীক সংগ্রহ করেছেন।
নেত্রকোনা-৪ আসনে বাংলাদেশ বিপ্লবী ওয়াকার্স পার্টি (কোদাল) প্রতীক চম্পা রানী সরকার, বাংলাদেশের কমিউিনিস্ট পার্টি (কাস্তে) প্রতীকে জলি তালুকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা) প্রতীকে মো. আল হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশে (হাতপাখা) মো. মুখলেছুর রহমান প্রতীক বরাদ্দ পেয়েছেন।
নেত্রকোনা-৫ আসনে বাংলাদশ জামায়তে ইসলামী (দাঁড়িপাল্লা) মাসুম মোস্তফা, ইসলামি আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) মো. নুরুল ইসলাম প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়া নেত্রকোনা- ৩ (আটপাড়া-কেন্দুয়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির বিদ্রোহী প্রার্থী দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল (ঘোড়া) প্রতীক পেয়েছেন।
বিডি প্রতিদিন/কামাল