আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর–কাশিয়ানী) থেকে দুই প্রার্থী কারাগার থেকে নির্বাচনে অংশ নেবেন।
স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম (ফুটবল) বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন। তার ছোট ভাই ব্যারিস্টার নাজমুর আলম জানান, নির্বাচনের আগে জামিন না হলে তিনি কারাগার থেকে নির্বাচন করবেন। আশ্রাফুল আলম তার হলফনামায় চারটি মামলার তথ্য উল্লেখ করেছেন।
অপরদিকে গণঅধিকার পরিষদ প্রার্থী কাবির মিয়া (ট্রাক) গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন। তার হলফনামায় সাতটি মামলার তথ্য আছে। পারিবারিক সূত্র জানায়, উচ্চ আদালত তার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে। নির্বাচনের আগে মুক্তি না পেলে তিনি ট্রাক প্রতীকে কারাগার থেকে নির্বাচন করবেন।
উল্লেখ্য, উভয় প্রার্থীর মনোনয়ন পত্র শুরুতে বাতিল হয়েছিল। আশ্রাফুল আলমের পত্র বৈধ ঘোষণা করা হলেও কাবির মিয়ার বিষয়টি যাচাই-বাছাই প্রক্রিয়াধীন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, উচ্চ আদালতের আদেশের কপি একটু পরে পাওয়ায় বিষয়টি বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/সুজন