মুন্সীগঞ্জে তিনটি সংসদীয় আসনে যাছাই-বছাই শেষে ১৯ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসন কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা নুরমহল আশরাফী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।
মুন্সীগঞ্জ-১ আসনে আব্দুর রহমান (কাস্তে), একে এম ফখরুদ্দিন রাজিব (দাঁড়িপাল্লা), আতিকুর রহমান খান (হাতপাখা), মো. আব্দুল্লাহ (ধানের শীষ), রোকেয়া আক্তার (আপেল) এবং স্বতন্ত্র প্রার্থী মো. মোমিন আলী (ফুটবল) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
মুন্সীগঞ্জ-২ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তাদের মধ্যে আব্দুস সালাম আজাদ (ধানের শীষ), আশিক মাহমুদ (চেয়ার), মাজেদুল ইসলাম (শাপলা), কে এম বিল্লাল (হাতপাখা), এবং মো. নোমান মিয়া (লাঙ্গল) প্রতীক পেয়েছেন।
মুন্সীগঞ্জ-৩ আসনে ৮ জন প্রার্থীদের মধ্যে মো. কামরুজ্জামান(ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন আহম্মেদ (ফুটবল), আনিস মোল্লা (আনারস), নুর হোসেন নুরানি (রিকশা), আরিফ উজ্জামান দিদার (লাঙ্গল), শেখ মো. কামাল (কাস্তে), শেখ মো. শিমুল (কোদাল) এবং সুমন দেওয়ান (হাতপাখা) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
প্রতীক বরাদ্দ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা নুরমহল আশরাফী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য নির্দেশনা দেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। প্রার্থীরাও তাদের বিভিন্ন সমস্যার কথা রিটার্নিং কর্মকর্তার কাছে তুলে ধরেন।
বিডি প্রতিদিন/কামাল