ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি সংসদীয় আসনের বৈধ ১১ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় জেলা নির্বাচন অফিসার ফারাজি বেনজির আহমেদ ও জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানও উপস্থিত ছিলেন।
মাগুরা-১: বিএনপির প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান পেয়েছেন ধানের শীষ প্রতীক। জামায়াতের আব্দুল মতিন পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক। ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাজিরুল ইসলামের প্রতীক হাতপাখা। জাতীয় পার্টির মো. জাকির হোসেন মোল্লা লাঙল প্রতীক। এছাড়া বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন পেয়েছেন ডাব প্রতীক, গণঅধিকার পরিষদের মো. খলিলুর রহমানকে দেওয়া হয়েছে ট্রাক প্রতীক এবং বাসদের প্রার্থী শম্পা বসু মই প্রতীক পেয়েছেন।
মাগুরা-২: বিএনপির প্রার্থীর নিতাই রায় চৌধুরী পেয়েছেন ধানের শীষ প্রতীক। জাতীয় পার্টির প্রার্থী মশিয়ার রহমানের প্রতীক লাঙল। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোস্তফা কামালকে দেওয়া হয়েছে হাতপাখা। জামায়াতের প্রার্থী এমবি বাকের পেয়েছেন দাঁড়িপাল্লা।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, স্বচ্ছভাবে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এমই