১৯৭১ সালে জামায়াতের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে দেশের বিরোধিতা করেছিল জামায়াত। পাক হানাদার বাহিনীকে এলাকার বিভিন্ন বাড়িঘর দেখিয়ে তারা দেশের সঙ্গে শত্রুতা করেছিল। আজকে তারা আমাদের প্রতিপক্ষ। এই মুহূর্তে একটি নির্বাচিত সরকার ও একজন ভালো জনপ্রতিনিধি দরকার।
শনিবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, স্বাধীনতার সময় জামায়াতকে দেখেছেন, বিএনপিকে দেখেছেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্ব দেখেছেন, এরশাদ ও আওয়ামী লীগকে দেখেছেন। তারেক রহমানের প্রতি মানুষ আস্থা-বিশ্বাস জন্মেছে। এর মধ্যে বিএনপি মানুষের পাশে ছিল সবচেয়ে বেশি। তাই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ও রাষ্ট্র পরিচালনা দায়িত্ব দিতে ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন তিনি।
বিডি প্রতিদিন/এমআই