ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় সদর উপজেলার সুহিলপুরের গৌতমপাড়া ঘাটুরা উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
সাবেক মেম্বার মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, এ.বি.এম. মমিনুল হক, মো. জসিম উদ্দিন রিপন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম, যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপল, সদর উপজেলার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক ময়নুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর হক জালাল, জেলা যুবদলের সহ-সভাপতি রাশেদ কবীর আখন্দ ও তানভীর রুবেল।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক কমিশনার মাফুজুর রহমান, মহিলা নেত্রী বীনা আক্তার, সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির খন্দকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুবেল মূন্সি, রাহিম উদ্দিন লস্কর, প্রফেসর মোশাররফ হোসেন, মহিলা নেত্রী বউটি আক্তারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
নির্বাচনী জনসভায় উপস্থিত নেতাকর্মীরা বিএনপি প্রার্থীর পক্ষে সমর্থন ও প্রচারণা জোরদারের আহ্বান জানান।
বিডিপ্রতিদিন/কবিরুল