বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন জেলা জামায়াতের নেতারা। শনিবার ঝিনাইদহ শহরের আল-হেরা এলাকায় দলের কার্যালয়ে এ বিষয়ে কথা বলেন, ঝিনাইদহ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আলী আজম মো. আবু বকর।
তিনি বলেন, ‘বিএনপি আমাদের সমর্থকদের ওপর ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছে।’
মো. আবু বকর অভিযোগ করেন, ‘বিএনপি নেতাকর্মীরা জামায়াতের সমর্থনকারীদের ওপর বিশেষ করে নারী সমর্থকদের ওপর অতর্কিত হামলা, অপমান ও অপদস্ত করছেন।’
তিনি আরও জানান, প্রত্যেকটি ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তার।
এ সময় ঝিনাইদহ শহর শাখার আমীর ইসমাইল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির আব্দুল আলীম, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, আরিদিন কায়সার ও আলাউদ্দিনসহ অন্য নেতারা।
বিডি-প্রতিদিন/এমই