কুড়িগ্রামের চারটি নির্বাচনি আসনে বিভিন্ন দলের প্রার্থীরা তৃতীয় দিনের মতো প্রচার-প্রচারণা কার্যক্রমে অংশ নিয়েছেন। শনিবার সকাল থেকেই জোরদার প্রচারে নেমে পড়েন তারা।
কর্মী-সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন সংসদ সদস্য প্রার্থীরা। দিয়েছেন নানা প্রতিশ্রুতি, প্রার্থীদের পক্ষে মাইকিং ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে নির্বাচনি এলাকাগুলো। ভোটার ও সমর্থকরা প্রত্যাশা করছেন, এবারের ভোট হবে উৎসবমুখর।
কুড়িগ্রাম-১ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী সাইফুর রহমান রানা নাগেশ্বরীতে নির্বাচনি জনসভা করেছেন। সেই সঙ্গে ভোট চেয়েছেন ভোটারদের কাছে গিয়ে। ভোটাররা তাকে ব্যাপক সমর্থন দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
কুড়িগ্রাম-২ আসনে বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদ ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির শাপলা কলি প্রতীকের প্রার্থী আতিকুর রহমান রাজারহাট ও সদরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন। মিছিল-মিটিং করছেন তাদের সমর্থকরা।
এদিকে, কুড়িগ্রাম-৩ আসনের জামায়াতের প্রার্থী মাহবুব আলম সালেহী ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন।
বিডি-প্রতিদিন/এমই