সিলেটের বিশ্বনাথে গণমিছিলের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু করেছেন সিলেট-২ আসনের ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা।
শনিবার বিকেল ৩টায় বিশ্বনাথ পৌর শহরে এ মিছিল আয়োজন করা হয়।
মিছিলটি বিশ্বনাথ পুরানবাজারের কলেজরোড থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুনবাজারের প্রবাসী চত্বরে গিয়ে শেষ হয়।
এতে দলে দলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল থেকে হাত নেড়ে বিশ্বনাথবাসীকে শুভেচ্ছা জানান নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী লুনা।
এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/এমই