খাগড়াছড়িতে বিশিষ্টজনদের সঙ্গে ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভুঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শিশু একাডেমি মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় বিভিন্ন প্রশ্নের জবাব দেন ওয়াদুদ ভুঁইয়া। তিনি বলেন, ‘এলাকায় অনেক সমস্যা রয়েছে। আমরা নির্বাচিত হলে এসব সমস্যার সমাধানে কাজ করব। সবাই মিলমিশে উন্নয়ন ও সম্প্রীতি রক্ষা করতে হবে।’
এ সময় তিনি আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট প্রার্থনা করেন।
সভায় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট নাসির উদ্দীন, প্রিয় মোহন চাকমা, রবিশঙ্কর চাকমা, আশীষ ভট্টাচার্য, প্রেস ক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্য, জাফর আহমদ সওদাগর, তৃনা চাকমা, অরুন কান্তি চাকমা, সাবেক উপজেলা চেয়ারম্যান শানে আলম, হেডমেন জয়া ত্রিপুরা ও জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভা পরিচালনা করেন অ্যাডভোকেট মালেক মিন্টু।
বিডি-প্রতিদিন/এমই