ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, সাধারণ মানুষের যে সরব উপস্থিতি আমরা দেখছি, সেটিই প্রমাণ করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সাধারণ মানুষের জন্য রাজনীতি করেছে এবং এবং জনগণের পাশে থেকেছে।
শনিবার সকালে রাজধানীর মিরপুরের রূপনগর অফিসার্স এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের শক্তি। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায় ও সমর্থন নিয়ে বিএনপি বিজয়ী হবে।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করব এবং দেশ গঠনের জন্য যে পরিকল্পনাগুলো গ্রহণ করা হয়েছে, সেগুলো বাস্তবায়ন করা হবে।
গণসংযোগ কর্মসূচিতে রূপনগর অফিসার্স এলাকা থেকে শুরু করে ‘ট’ ব্লক এলাকাজুড়ে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় আমিনুল হক ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং লিফলেট বিতরণ করেন।
বিডি প্রতিদিন/এমআই