মাঠে এখন ২০২৬ ওয়ার্ল্ড কাপের হাই-ভোল্টেজ জ্বর। আর্জেন্টিনা ফুটবল দলের হয়ে একের পর এক গোল করে লিওনেল মেসি যখন গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে ছুটছেন, ঠিক তখনই মাঠের সেই ‘মেসি ম্যাজিক’ আছড়ে পড়ল হলিউডের সুপারহিরো মাল্টিভার্সে। মার্ভেলের বহুল প্রতীতি ছবি ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’ মুক্তির ঠিক আগে সনি পিকচার্স নিয়ে এলো প্রায় এক মহাজাগতিক যুগলবন্দি! ফুটবল ঈশ্বর খোদ টম হল্যান্ডের স্পাইডার-ম্যানের সঙ্গে নিউইয়র্কের আকাশজুড়ে জাল বেয়ে উড়ে বেড়ালেন, যা দেখে ক্রীড়া ও সিনেমা জগৎ দুই দুনিয়ার অনুরাগীদেরই চোখ কপালে। সনি পিকচার্সের রিলিজ করা এ মজাদার প্রোমো ভিডিওর শুরুতেই দেখা যায় নিউইয়র্কের এক ছিমছাম কফিশপে বসে ফোনে গভীর আলোচনায় মগ্ন পিটার পার্কার (টম হলান্ড)। ঠিক সেই মুহূর্তে ক্যাফের দরজা ঠেলে ভিতরে ঢুকেছেন খোদ লিওনেল মেসি। হতভম্ব পিটার অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করে, ‘মেসি?’ ক্যাফের মালিক অবশ্য বেশ ক্যাজুয়াল, ওঁর ভাবখানা এমন যেন মেসির মতো মহাতারকা রোজই ওঁর দোকানে চা খেতে আসেন! কিন্তু মেসি সেখানে কী করছেন? এলএম ১০ ওঁর ফোনটি উঁচিয়ে দেখান যে, তিনি আসলে স্পাইডার-ম্যানকে খুঁজছেন! শোনামাত্রই থতমত খেয়ে গেলেও মুহূর্তের মধ্যেই পিটার একটু আড়াল হয়ে ওঁর চেনা স্পাইডি স্যুটে ফিরে আসে। মেসি কিছু বুঝে ওঠার আগেই স্পাইডার-ম্যানের প্রশ্ন, ‘উচ্চতা নিয়ে তোমার ভয় নেই তো?’ আর তার পরই, মাঠের ড্রিবলিং কিং ম্যানহাটনের আকাশচুম্বী ইমারতগুলোর মাঝখান দিয়ে স্পাইডির জালের শেষ প্রান্তে ঝুলে ক্যারিয়ারের প্রথম ‘ওয়েব স্লিংগিং’ রাইডের রোমাঞ্চ উপভোগ করলেন!
শিরোনাম
- কুড়িগ্রামে পানি কমলেও তীব্র নদীভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি
- চলচ্চিত্র শিল্পী সমিতি এই পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত
- ছাত্রীকে একান্তে দেখা করতে বলার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে
- ‘আমার শেখানোকে গুরুত্বই দেয়নি’, পদত্যাগের পর উরুগুয়ে কোচ
- শুধু জুনেই হতাহত ৩৮ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা: রুশ সামরিক বিশ্লেষক
- ১৭ বছর পর রায়; কলেজের মেট্রন হত্যায় দারোয়ানের যাবজ্জীবন
- রেকর্ড দাবদাহে স্পেনে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু
- ভারত সফরে গিয়ে মস্তিষ্কে ৩৮ পরজীবী নিয়ে ফিরলেন নারী, অতঃপর…
- ব্রাজিল ম্যাচে হালান্ডকে বিশ্রাম নিতে বললেন রদ্রিগো
- প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- থালাপাতি বিজয়ের সরকার উৎখাতের ষড়যন্ত্র!
- কুষ্টিয়ার মানসিক ভারসাম্যহীন সেই যুবক নেপালের নাগরিক
- যানজটমুক্ত বগুড়া গড়তে ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু
- রেকর্ড তাপমাত্রায় ফুটছে সমুদ্রের পানি, বড় বিপর্যয়ের সতর্কতা বিজ্ঞানীদের
- রাতে ইংল্যান্ড-কঙ্গো লড়াই, ফের কি ঘটবে বড় অঘটন?
- যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে ১০৫২ কোটি টাকার গম কিনবে সরকার
- গ্যাস সরবরাহ নিশ্চিতে দুই কার্গো এলএনজি কিনবে সরকার
- রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী
- নারায়ণগঞ্জে নাগরিক সেবার মান ও গতি বাড়াতে জেলা প্রশাসনের গণশুনানি
- রুশ বাহিনীকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিয়েছে চীন: রিপোর্ট
‘স্পাইডার ম্যান ৪’-এ মেসি?
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর