২২ গজের তপ্ত উইকেটে গতির মায়াজাল বুনে এবার আইসিসির মাসসেরা মুকুট মাথায় পরলেন বাংলাদেশের নতুন ‘গতিতারকা’ নাহিদ রানা। এপ্রিলের ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়ে তিনি বুঝিয়ে দিলেন টাইগার ক্রিকেটে এখন পেস ইউনিটের রাজকীয় উত্থানকাল। এপ্রিলের বসন্ত বাতাসে নিউজিল্যান্ডের ব্যাটারদের জন্য যেন কালবৈশাখি হয়ে আবির্ভূত হয়েছিলেন নাহিদ রানা। কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শিকার করেন ৮ উইকেট। যদিও সিরিজের শুরুটা ছিল কিছুটা বিবর্ণ, প্রথম ম্যাচে ৬৫ রানে ১ উইকেট। তবে দমে যাওয়ার পাত্র নন রানা। দ্বিতীয় ম্যাচেই তিনি জ্বলে উঠলেন রুদ্রমূর্তিতে; ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিলেন কিউইদের ব্যাটিং দুর্গ। শেষ ম্যাচে ২ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কারও নিজের করে নেন তিনি। নাহিদের এ যাত্রা কেবল এপ্রিলের নয়; মার্চের পাকিস্তান সিরিজ থেকেই তিনি বইয়ে দিচ্ছেন গতির ঢেউ। সেখানেও ওয়ানডে সিরিজে নিয়েছিলেন ৮ উইকেট। এমনকি সর্বশেষ মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৪০ রানে ৫ উইকেট নিয়ে তিনি গড়েছেন ক্যারিয়ারসেরা স্পেল। মুশফিক, সাকিব (দুবার) ও মিরাজের পর চতুর্থ বাংলাদেশি পুরুষ ক্রিকেটার হিসেবে আইসিসির এ রাজকীয় স্বীকৃতি পেলেন তিনি।
শিরোনাম
- সাজা অপ্রতুল, অবশ্যই আপিল করবো: চিফ প্রসিকিউটর
- ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে : প্রধানমন্ত্রী
- বাংলাদেশ-নেপাল সম্পর্ককে ‘অনুকরণীয় মডেল’ বললেন রাষ্ট্রদূত
- যেভাবে আমেরিকার ক্ষমতার ভারসাম্য বদলে দিচ্ছে মার্কিন সুপ্রিম কোর্ট
- নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি
- ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই : ডিসি ফরিদা
- সরাইলে তৃতীয় দিনের মতো সংঘর্ষে আহত ৩০, ভাঙচুর-লুটপাটের অভিযোগ
- উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
- খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
- বাজেটের সুফল ব্যাহত করতে পারে কঠোর মুদ্রানীতি: ডিসিসিআই
- বাউবির ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন
- জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
- গেন্ডারিয়ায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় আরেক রিকশাচালক নিহত
- দাম কমলো ফার্নেস তেলের
- রাতের মধ্যে ২০ জেলায় ঝড়ের শঙ্কা
- নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেফতার ৬
- শেখ সেলিম ও নূরন্নবী চৌধুরীর আয়কর নথি জব্দের আদেশ
- অস্ট্রেলিয়া ছেড়ে পর্তুগালের জার্সিতে খেলবেন হেনরিকস
- সমঝোতা স্মারক আন্তরিকভাবে বাস্তবায়ন করছে না যুক্তরাষ্ট্র: ইরানি গবেষক
- মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার ১০ শতাংশ বহাল
আইসিসির এপ্রিলসেরা নাহিদ রানা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল
১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫ মিলিয়ন ডলার
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ
৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
একদিনেই ভুল হলো ব্রাজিল-নেদারল্যান্ডসকে নিয়ে জার্মান গণিতবিদের ২ ভবিষ্যদ্বাণী
৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
এআই দিয়ে আসামির আর্জেন্টিনার জার্সি পাল্টে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ, ছবি ঘিরে সমালোচনা
৬ ঘণ্টা আগে | দেশগ্রাম