দেশের স্বনামধন্য পত্রিকা দৈনিক কালের কণ্ঠের নাম, লোগো ও ডিজাইন অনুকরণ করে ভুয়া ফটোকার্ড তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে প্রতিষ্ঠানটি। গতকাল সোমবার রাতে রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর এক আবেদনের মাধ্যমে কালের কণ্ঠের জ্যেষ্ঠ নির্বাহী (মানবসম্পদ ও প্রশাসন) মো. আবদুর রহিম এ জিডি (নং-৩৪৭৩) করেন। জিডির আবেদনে তিনি উল্লেখ করেন, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি বা গোষ্ঠী কালের কণ্ঠের নাম, লোগো ও ডিজাইন নকল করে বিভিন্ন বিষয়ে ভুয়া ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিচ্ছে। এসব ফটোকার্ডের সঙ্গে কালের কণ্ঠের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তবে সাধারণ পাঠক ও জনসাধারণ এগুলোকে কালের কণ্ঠের প্রকাশনা হিসেবে ভুল বুঝছেন, যার ফলে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম, বিশ্বাসযোগ্যতা ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবেদনে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং এটি প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার অপচেষ্টা। ভবিষ্যতে এমন অপপ্রচার ও প্রতারণামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে। কালের কণ্ঠের পক্ষ থেকে আবেদনে ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করে জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী বলেন, দেশ-বিদেশে পাঠকদের মধ্যে কালের কণ্ঠের যে সুনাম, তা ক্ষুণ্ন করতে কিছু অসাধু ব্যক্তি বা গোষ্ঠী এ অপপ্রচার চালাচ্ছে। আমরা আশা করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে যারা জড়িত তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসবে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। জিডির তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই আবদুল ওয়াদুত বলেন, জিডির কপি পেয়েছি। ডিবি সাইবার ইউনিটের সহযোগিতা নিয়ে বিষয়টি তদন্ত করছি। আশা করি দ্রুতই তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পারব। ভাটারা থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, পাঠকনন্দিত এ পত্রিকা নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের আইনের আওতায় আনতে ইতোমধ্যে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তসাপেক্ষে জড়িতদের শনাক্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল
- প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের
- ব্রাজিল-জাপান ম্যাচ শুরু, শেষ ১৬-র টিকিট কাটবে কে
- বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন
- ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয়
- নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
- লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা
- শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার ওপর জোর গভর্নরের
- শাবির সমাজকর্ম বিভাগের সাথে কারিতাসের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
- সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫ মিলিয়ন ডলার
- রামু থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
- জিম্বাবুয়ের ২৭০ রানের লিড, তাইজুল পেলেন ৭ উইকেট
- ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক
- মা-তিন মেয়ে হত্যাকাণ্ড; রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ, ধোঁয়াশা কাটেনি
- তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
- বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
- স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেফতার
- অর্থবিল ২০২৬ সংসদে পাস
- কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা সম্প্রসারণে সরকার বদ্ধপরিকর : ডেপুটি স্পিকার
- নানা কর্মসূচিতে যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত
কালের কণ্ঠের নামে ভুয়া ফটোকার্ড প্রচার থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা
১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল
২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে