জার্মানির স্টাড শহরে গোলাগুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল জার্মান পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বন্দরনগরী হামবুর্গের কাছাকাছি অবস্থিত স্টাড শহরে কী কারণে গোলাগুলির এ ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া যায়নি বলে পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন। স্টাড পুলিশের আরেকজন মুখপাত্র আটক দ্বিতীয় ব্যক্তির ভূমিকা এখনো অস্পষ্ট বলে রয়টার্সকে জানিয়েছেন। তবে এ ঘটনার সঙ্গে জড়িত আর কোনো সন্দেহভাজন পলাতক নেই বলেও জানিয়েছেন তিনি। এ ঘটনায় কতজন আহত হয়েছেন তা পরিষ্কার নয়। পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, গুলিতে নিহতদের সবাই প্রাপ্তবয়স্ক। হামবুর্গের পশ্চিমে অবস্থিত প্রায় ৫০ হাজার বাসিন্দার শহর স্টাডের একটি যুবকল্যাণ কেন্দ্রে গোলাগুলির ওই ঘটনা ঘটেছে। পুলিশ স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। যুক্তরাষ্ট্রের তুলনায় জার্মানিতে এভাবে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনা তুলনামূলক বিরল। তবে দেশটিতে গত কয়েক বছরে বেশ কিছু বড় ধরনের এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ২০২৩ সালে হামবুর্গে জিহোভার উইটনেস উপাসনালয়ে এক বন্দুকধারী গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করেছিল। এর আগে ২০১৬ সালে খুনের প্রতি আসক্ত ১৮ বছর বয়সি এক জার্মান-ইরানি তরুণ মিউনিখে অন্তত নয়জনকে হত্যা করে। -রয়টার্স
শিরোনাম
- আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল
- প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের
- ব্রাজিল-জাপান ম্যাচ শুরু, শেষ ১৬-র টিকিট কাটবে কে
- বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন
- ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয়
- নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
- লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা
- শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার ওপর জোর গভর্নরের
- শাবির সমাজকর্ম বিভাগের সাথে কারিতাসের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
- সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫ মিলিয়ন ডলার
- রামু থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
- জিম্বাবুয়ের ২৭০ রানের লিড, তাইজুল পেলেন ৭ উইকেট
- ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক
- মা-তিন মেয়ে হত্যাকাণ্ড; রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ, ধোঁয়াশা কাটেনি
- তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
- বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
- স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেফতার
- অর্থবিল ২০২৬ সংসদে পাস
- কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা সম্প্রসারণে সরকার বদ্ধপরিকর : ডেপুটি স্পিকার
- নানা কর্মসূচিতে যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত
জার্মানিতে গুলিতে নিহত ৫
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা
২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল
২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে