লক্ষ্মীপুরের রায়পুরে দিনে বাসায় ঢুকে তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা এবং গণপিটুনিতে সন্দেহভাজন যুবকের মৃত্যুর ঘটনায় তোলপাড় চলছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার ধানহাটা নদীপাড়ের এ মর্মান্তিক ঘটনার রহস্য এখনো উদ্ঘাটন হয়নি। স্থানীয় ও স্বজনদের নানামুখী বক্তব্যের কারণে কাটছে না ধোঁয়াশা। স্বজনদের বাসায় স্বর্ণালংকার ছিল। সেগুলো লুট করতেই এ ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ বলছে, এ ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত কমিটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এদিকে গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। এ সময় তিনি বলেন, এ হত্যাকাণ্ডটি রাজনৈতিক বিষয় নয় এবং হিন্দু মুসলমানের বিষয়ও নয়। এটিকে পুঁজি করে দাঙ্গা-হাঙ্গামা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা যাবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর সঙ্গে যদি অন্য কেউ থাকে তাদের আইনের আওতায় আনা হবে। এর আগে শুক্রবার বিকালে নিহত পরিবারের বেঁচে থাকা একমাত্র ছেলে জুনাইদ ইসলাম সিফাত অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এরপর সন্ধ্যায় রায়পুরের ধানহাটা এলাকায় নিহত মা ও বোনদের প্রথম জানাজা শেষে কুমিল্লায় রওনা হন ছেলে। পরে হোমনা উপজেলার লটিয়া গ্রামের বাড়িতে পৌঁছলে সেখানে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়। চার লাশের শোকে বাকরুদ্ধ হয়ে পড়ে লটিয়া গ্রাম। পরে লটিয়া ঈদগাহ মাঠে মৃত মা-বোনদের দ্বিতীয়বার জানাজা শেষে রাত ১০টায় পাশাপাশি কবরে মা ও বোনকে দাফন করেন সিফাত। রাত সাড়ে ৯টায় লাশগুলো বাড়িতে পৌঁছায়। এ সময় স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে চারপাশ। এদিকে গণপিটুনিতে ঘাতক নিহতের ঘটনায়ও অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া অন্তর মজুমদারের (২৮) লাশ নিতে রাজি হননি তার স্বজনরা। পরে পুলিশ শুক্রবার বিকালে দূর সম্পর্কের চাচাতো ভাই টিটু মজুমদারের কাছে লাশটি হস্তান্তর করে। নিহত শাহিনুরের ছোট ভাই ছানা উল্লাহ বলেন, আমার বোনের স্বর্ণালংকার ছিল। সেগুলো লুট করতেই সে ঘটনাটি ঘটিয়েছে। ঘটনাটির মূল ঘটনা উদ্ঘাটনসহ অন্য কেউ জড়িত আছে কি না তা বের করার দাবি জানাচ্ছি। নিহত পরিবারের একমাত্র বেঁচে থাকা সন্তান জুনাইদ ইসলাম সিফাত বলেন, ঘটনাটি টাকা বা স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যেও হতে পারে। কারণ বাড়িওয়ালা না থাকলে আম্মুর কাছেই সবাই ভাড়া দিত। পরে বাড়িওয়ালা নিয়ে যেত। এ ছাড়া বাসার দায়িত্বে ছিল আম্মু। তিনি আরও জানান, বাসা ছেড়ে এখান থেকে যাওয়ার পর অন্তরকে আর কখনো আসতে দেখিনি। তিনি রায়পুর বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদের কর্মচারী। তার কর্মচারীর মায়ের মৃত্যু সম্পর্কে সাইফুল ইসলাম মুরাদ বলেন, একটি লোকের দ্বারা চারজনকে খুন করা সম্ভব কি না, এটা নিয়ে আমরা সবাই ধোঁয়াশার মধ্যে আছি। খুনের সঙ্গে আর কেউ আছে কি না বা কি কারণে খুন করা হয়েছে প্রশাসন তা উদ্ঘাটন করবে। গতকাল বিকালে সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. আবদুর রাশেদ বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। নানা ধরনের তথ্য আমরা পাচ্ছি। ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম বিভাগের ডিআইজি মো. মনিরুজ্জামান ও জেলা পুলিশ সুপার আবু তারেক ঘটনাস্থলে এসেছেন। এ ঘটনার তদন্ত তারা তদারকি করছেন। ঘটনার পর রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল মান্নানকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌরসভার ধানহাটা নদীর পাড় সড়কের আমির হোসেন মাস্টারের পাঁচ তলা ভবনের নিচতলার বাসায় ঢুকে শাহিনুর বেগম (৩৮), তার মেয়ে সায়মা আক্তার (২১), নাফিসা আক্তার ইকরা (১৭) ও ছোট মেয়ে ফাতেমা আক্তার শিফাকে (১০) কুপিয়ে হত্যা করা হয়। তাদের চিৎকার শুনে জানালা দিয়ে বাসায় এক লোককে দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা আফরোজা বেগম রানী বাইরে থেকে গেট বন্ধ করে দেন। এতে অভিযুক্ত ঘাতক অন্তর মজুমদার ভবনের ভিতরে আটকা পড়েন। পরে ওই নারী আশাপাশের লোকজনকে খবর দিলে তারা বাসায় ঢুকে নিহতদের রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। অভিযুক্ত ঘাতক বাসার ছাদে উঠে পার্শ্ববর্তী বাসার ছাদে গিয়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় জনগণ জড়ো হয়ে তাকে গণপিটুনি দেয়। পরে তিনি মারা যান। কয়েক মাস ঘাতক যুবক একই ভবনের পাঁচ তলায় ভাড়া থাকতেন। আট মাস আগে তিনি এ বাসা ছেড়ে চলে যান।
শিরোনাম
- বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান
- পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
- বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
- বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
- বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
- ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
- যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪
- অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ
- ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়
- জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
- নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬
- রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ
- পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আহত ১
- গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
- ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী
- মালয়েশিয়ায় ড্রোনের সহায়তায় অভিযানে ৩২ অভিবাসী আটক
- সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর বন্দুকযুদ্ধ, নিহত ১
পাঁচ খুন নিয়ে ধোঁয়াশা
► সিফাতের কাঁধে চার লাশ ► বাকরুদ্ধ কুমিল্লার লটিয়া ► পাশাপাশি কবরে মা ও তিন বোনকে দাফন ► ঘাতকের লাশ নিতে অনীহা ► সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করার আহ্বান এমপির
সাঈদুল ইসলাম পাবেল, লক্ষ্মীপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম