মেহেরপুরের গাংনী উপজেলার ধালা সীমান্ত দিয়ে দুজন পুরুষ ও একজন নারীকে পুশইনের চেষ্টা এলাকাবাসীর সহযোগিতায় ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেখানে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। বিজিবি ও এলাকাবাসী সূত্র জানায়, শুক্রবার ভোরে ভারতের নদীয়া জেলার মুরটিয়া থানার রংপুর গ্রামের দিক থেকে আন্তর্জাতিক সীমান্তের ১৩৫ নম্বর মেইন পিলারের ৭এস সাব-পিলার সংলগ্ন ধলা সীমান্ত দিয়ে ওই তিনজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। খবর পেয়ে বিজিবি ও স্থানীয়রা সেখানে জড়ো হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। তাদের বাধার মুখে তিনজনকেই ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। এদিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। এ সময় বিজিবি তাদের প্রতিহত করে। একপর্যায়ে জিরো লাইন থেকে তাদের ভারতের অভ্যন্তরে ফেরত নিতে বাধ্য হয় বিএসএফ। বিজিবিকে সর্বাত্মক সহায়তা করেন সীমান্তবর্তী গ্রামের সাধারণ লোকজন। শনিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ৫৫ বিজিবি। বিজিবি জানায়, শুক্রবার রাত ৩টার দিকে হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলার সংলগ্ন তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বেশ কিছু সংখ্যক ভারতীয় নাগরিককে রাতের অন্ধকারে সিকিউরিটি লাইট বন্ধ করে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। এ সময় টহলরত বিজিবি সদস্যদের তৎপরতার কারণে তাদের সে প্রচেষ্টা জিরো লাইনে ব্যর্থ হয়।
শিরোনাম
- বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান
- পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
- বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
- বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
- বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
- ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
- যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪
- অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ
- ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়
- জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
- নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬
- রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ
- পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আহত ১
- গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
- ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী
- মালয়েশিয়ায় ড্রোনের সহায়তায় অভিযানে ৩২ অভিবাসী আটক
- সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর বন্দুকযুদ্ধ, নিহত ১
মেহেরপুরে তিনজনকে পুশইনের চেষ্টা
সতর্ক বিজিবি
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম