নতুন এক বিশ্বকাপ দেখার অপেক্ষায় আছে পুরো দুনিয়া। ৪৮ দলের এই বিশ্বকাপে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এনেছে নানা পরিবর্তন। সবচেয়ে বড় পরিবর্তন হলো খেলোয়াড়দের বদল করা নিয়ে। এতদিন নির্দিষ্ট কোনো সময় ছিল না। এবার কঠোর নিয়ম করেছে ফিফা। নির্দেশ পাওয়ার ১০ সেকেন্ডের মধ্যেই মাঠ ছাড়তে হবে ফুটবলারকে। না হলে ১ মিনিট ১০ জনের দল নিয়ে খেলতে হবে সেই দলকে। অথচ, এতদিন সময় ক্ষেপন করার জন্য ফুটবলাররা ধীরে ধীরে মাঠ ছাড়তেন। ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠে চিকিৎসা নিলে মাঠ ছাড়তে হবে। খেলা শুরু হওয়ার এক মিনিট পরই এই খেলোয়াড় মাঠে প্রবেশ করতে পারবেন। অবশ্য প্রতিপক্ষ খেলোয়াড়ের ফাউল করলে এবং কার্ড দেখলে, এই নিয়ম প্রযোজ্য হবে না। ভিএআর রেফারির ক্ষমতা বাড়ছে বিশ্বকাপে। তারা দ্বিতীয় হলুদ কার্ড এবং কর্নার কিকের ব্যাপারে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন। আরও একটা কঠিন নিয়ম করা হয়েছে। থ্রো-ইন এবং গোল কিকের ক্ষেত্রে মাত্র ৫ সেকেন্ডের মধ্যেই তা নিতে হবে। ব্যর্থ হলেই প্রতিপক্ষের পায়ে বল দিয়ে দেবেন রেফারি। অধিনায়ক ছাড়া কোনো সিদ্ধান্তের প্রতিবাদ করতে রেফারির কাছাকাছি গেলেই দেখতে হবে হলুদ কার্ড। কঠিন এ নিয়মের ভিতর থেকেই খেলতে হবে এবারের বিশ্বকাপ।
শিরোনাম
- আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল
- প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের
- ব্রাজিল-জাপান ম্যাচ শুরু, শেষ ১৬-র টিকিট কাটবে কে
- বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন
- ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয়
- নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
- লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা
- শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার ওপর জোর গভর্নরের
- শাবির সমাজকর্ম বিভাগের সাথে কারিতাসের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
- সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫ মিলিয়ন ডলার
- রামু থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
- জিম্বাবুয়ের ২৭০ রানের লিড, তাইজুল পেলেন ৭ উইকেট
- ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক
- মা-তিন মেয়ে হত্যাকাণ্ড; রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ, ধোঁয়াশা কাটেনি
- তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
- বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
- স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেফতার
- অর্থবিল ২০২৬ সংসদে পাস
- কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা সম্প্রসারণে সরকার বদ্ধপরিকর : ডেপুটি স্পিকার
- নানা কর্মসূচিতে যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত
১০ সেকেন্ডে ছাড়তে হবে মাঠ
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা
১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল
২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে