বিশ্বকাপের শেষ বত্রিশের হাইভোল্টেজ ম্যাচে কানাডার ভ্যাঙ্কুভারে মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড ও আলজেরিয়া। প্রথমার্ধের খেলা শেষে আফ্রিকার শক্তিশালী দল আলজেরিয়ার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে সুইসরা। বিরতির পরও তারা দাপট দেখাচ্ছে তারা। ৪৬তম মিনিটে আরেক গোল তুলে নিয়ে ২-০ গোলে এগিয়ে গেছে তারা।
ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে বেশ কিছুটা এগিয়ে ছিল আলজেরিয়া। তবে আক্রমণের ধার এবং পাল্টা আক্রমণে দুই দলই ছিল সমানে সমান। ম্যাচের একদম শুরুতেই অবশ্য কাঙ্ক্ষিত লিড পেয়ে যায় সুইজারল্যান্ড। খেলার দশম মিনিটেই সুইসদের উল্লাসে ভাসান তারকা স্ট্রাইকার ব্রিল এমবোলো।
মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে দারুণ এক আক্রমণ রচনা করেন সুইজারল্যান্ডের তরুণ মিডফিল্ডার জোহান মানজাম্বি। গতি আর ড্রিবলিংয়ের জাদুতে আলজেরিয়ার রক্ষণভাগ ভেঙে বল নিয়ে সরাসরি ঢুকে পড়েন ডি-বক্সে। সেখানে একদম আনমার্কড থাকা এমবোলোর দিকে নিখুঁত এক পাস বাড়ান তিনি। সুযোগ হাতছাড়া করেননি এই স্ট্রাইকার, ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দলকে এনে দেন ১-০ ব্যবধানের মহামূল্যবান লিড।
এক গোলে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে আলজেরিয়া। তবে প্রথমার্ধের বাকিটা সময় সুইস রক্ষণভাগের দৃঢ়তায় আর কোনো গোল গোল করতে পারেনি তারা। ফলে ১-০ গোলের লিড ধরে রেখেই বিরতিতে যায় সুইজারল্যান্ড। দ্বিতীয়ার্ধেও চলছে সুইস দাপট। ৪৬তম মিনিটে আরও এক গোল তুলে নিয়েছে তারা।
বিডি প্রতিদিন/এনএইচ