শিরোনাম
প্রকাশ: ০৯:৩০, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১ আপডেট:

ই-কমার্স প্রতারণার প্রতিকার নেই ভোক্তা অধিকারেও

মানিক মুনতাসির
অনলাইন ভার্সন
ই-কমার্স প্রতারণার প্রতিকার নেই ভোক্তা অধিকারেও

করোনাভাইরাস মহামারীতে নিজেকে সুরক্ষিত রাখতে রাজধানী ঢাকাসহ সারা দেশের বহু মানুষই কেনাকাটা করতেন অনলাইন প্ল্যাটফরম ই-কমার্সে। স্বল্প সময়ের ব্যবধানে ই-কমার্স জমজমাট রূপ নেয়। এরই মধ্যে নানা রকমের অস্বাভাবিক অফার দিয়ে প্রতারণার জাল বিস্তৃত করে অনেক কোম্পানি। তাদের ফাঁদে পা দিয়ে হরহামেশা প্রতারণার শিকার হন সাধারণ ভোক্তারা। অবশ্য অতি লোভের ফলেও কেউ কেউ সর্বস্বান্ত হচ্ছেন। মনিটরিংয়ের দায়িত্বে থাকা সংস্থাগুলোর ঢিলেঢালা কার্যক্রমের কারণে বেপরোয়া হয়ে উঠেছে ই-কর্মাস কোম্পানিগুলো। প্রতারিত গ্রাহকরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগ করেও আশানুরূপ প্রতিকার পাচ্ছেন না। এমনকি অনলাইনে অভিযোগ দায়েরের মাসের পর মাস পেরিয়ে গেলেও মামলার শুনানি পর্যন্ত অনুষ্ঠিত হয় না। প্রায় দুই বছর ধরে চলা করোনা মহামারীর কারণে সরকারি সব সংস্থার মতোই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কাজে নেমে আসে স্থবিরতা। যদিও বেসরকারি খাতের সব এবং সরকারি খাতের অনেক সংস্থাই তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে অনলাইনের মাধ্যমে। অনেক ই-কমার্স কোম্পানি সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নেয় প্রতারণার জাল বিছিয়ে।

কেস স্টাডি-১ : গত ১৪ মে ই-কমার্স প্রতিষ্ঠান দারাজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে একটি অভিযোগ দায়ের করেন একজন বেসরকারি চাকরিজীবী, যার ট্র্যাকিং নম্বর : ২০০০০৮০৫৪। তিনি অভিযোগটি মূলত প্রথম দায়ের করেন ২০ এপ্রিল। প্রায় এক মাসে কোনো আপডেট না পেয়ে পরে তিনি ১৪ মে আপিল করেন। দুর্ভাগ্য হলেও সত্য, ২০ এপ্রিল অভিযোগ দায়ের করার পর এখনো এর শুনানিই অনুষ্ঠিত হয়নি। অথচ এই ট্র্যাকিং নম্বর লিখে ভোক্তা অধিকারের ওয়েবসাইটে সার্চ করলে স্ট্যাটাসে দেখাচ্ছে আপিলকৃত এবং শুনানির সম্ভাব্য তারিখ দেখাচ্ছে ১৪ জুলাই ২০২১। ওই অভিযোগনামায় বলা হয়- ‘৮ এপ্রিল আমি অনলাইন শপ দারাজে দুই জোড়া জুতা অর্ডার করেছিলাম, যার এক জোড়া ১৮ এপ্রিল ডেলিভারি দেওয়া হয়। আমি সাইজ চেয়েছিলাম ৪১। আমাকে দেওয়া হয়েছে ৪০। আর এর যে কোয়ালিটি, তাতে এক দিনও পায়ে দেওয়া যাবে না। ডান পায়েরটা তো পেস্টিংই খোলা। অর্থাৎ ছেঁড়া জুতা ডেলিভারি দেয় দারাজ। কালার এবং ডিজাইনও মেলেনি। ডেলিভারি দেওয়া জুতা ছিল খুবই নিম্নমানের। অথচ অর্ডার দেওয়ার সময় যে ছবি দেখানো হয় সেটার মান, রং, সেলাই ছিল বেশ উন্নত মানের।’ ছেঁড়া জুতা হাতে পেয়ে দারাজ কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করেন ওই ক্রেতা। এ সময় তিনি দারাজের কাস্টমার কেয়ার অফিসার ফারহান কোরাইশি, পিআরও তিশা এবং চিফ মার্কেটিং অফিসার আবরার হাসনাইনের সঙ্গে কয়েকবার যোগাযোগ করেন। এতে কোনো সমাধান না হওয়ায় বাধ্য হয়ে তিনি ভোক্তা অধিকারে অভিযোগ করেন। কিন্তু প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো কোনো প্রতিকার পাননি ওই ভোক্তা।

এ প্রসঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, ‘গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ করাই আমাদের প্রধান কাজ। কোনো বিক্রেতা বা কোনো কোম্পানির কাছ থেকে কেউ প্রতারিত হলে আমাদের কাছেই আসেন। আমরা এই সাধারণ মানুষের স্বার্থ নিয়েই কাজ করি। তবে করোনা মহামারীর কারণে সম্প্রতি কার্যক্রমে কিছুটা ছেদ পড়েছে।’ এ ছাড়া সংস্থাটির প্রয়োজনীয় লোকবলেরও অভাব রয়েছে বলে জানান তিনি।

কেস স্টাডি-২ : ব্যাংকার নাজমুল ইসলাম। ছয় মাসের বেশি সময় আগে ইভ্যালিতে একটি মোটরসাইকেল অর্ডার দেন। টাকাও পরিশোধ করেন নিয়ম অনুযায়ী। কিন্তু মোটরসাইকেল ডেলিভারি দেয়নি ইভ্যালি। ডেলিভারির নির্দিষ্ট সময়ের পর আরও এক মাস পেরিয়ে গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগ দায়ের করেন নামজুল। কিন্তু সেখানেও কোনো সমাধান পাননি। এখন অবশ্য প্রতারণার অভিযোগে নিজেরাই ফেঁসে গেছেন ইভ্যালির চেয়ারম্যান ও এমডি।

এ রকম শত শত প্রতারণার ঘটনা ঘটছে প্রতিদিন। ই-কমার্সে বিভিন্ন রকম ফোলানো-ফাঁপানো অফার দেখিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করে সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। কিন্তু এর কোনো প্রতিকার নেই কোথাও।

অথচ ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১ বা ই-কমার্স নীতিমালা (সংশোধিত), ২০২১-এর ৩.২.৫ অনুচ্ছেদ অনুযায়ী, ‘যে সকল পণ্যের ক্ষেত্রে কোনো মান নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সনদ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে, সে সকল ক্ষেত্রে পণ্যের বিবরণে মান নিয়ন্ত্রণ সনদের উল্লেখ থাকতে হবে।’ অর্থাৎ পণ্যের গুণগত মান নির্ণয়ের জন্য বিএসটিআই বা তদ্রƒপ কোনো সংস্থার সনদ থাকতে হবে। গ্রাহকের স্বার্থ ক্ষুণ্ণ হয় বা পণ্যের মান ঠিক নেই এমন কোনো পণ্য গ্রাহককে দেওয়া যাবে না। কিন্তু দেশে বিদ্যমান ই-কমার্স কোম্পানিগুলোর বেশির ভাগই কোনো ধরনের জবাবদিহির আওতায় নেই। আবার সংশ্লিষ্ট সংস্থাগুলোর মনিটরিং ব্যবস্থাও খুবই ঢিলেঢালা। এ খাতে যে যার মতো করে ব্যবসার নামে প্রতারণা করে যাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এ প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ই-কমার্স খুব অল্প সময়ে বাংলাদেশে জমজমাট রূপ নিয়েছিল। কিন্তু এ খাতে সরকারের কোনো মনিটরিং না থাকায় যে যার মতো ব্যবসার নামে প্রতারণা করে এসেছে। একেকটি কোম্পানি গড়ে ওঠার শুরুতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। ফলে এসব কোম্পানিতে মানুষ একদিকে বিনিয়োগ করেছে, অন্যদিকে কোম্পানিগুলোও তাদের প্রতারণার জাল বিস্তৃত করেছে। আর শেষে এসে যখন ধরা হয়, তখন সবচেয়ে বেশি ক্ষতি হয় সাধারণ ভোক্তাদের। এতে সরকারেরই দায় সবচেয়ে বেশি বলে তিনি মনে করেন।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর
নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ, গোপনীয়তা বাড়লেও ৬ মারাত্মক ঝুঁকির সতর্কতা
নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ, গোপনীয়তা বাড়লেও ৬ মারাত্মক ঝুঁকির সতর্কতা
রাজনৈতিক চাপ কমাতে যুক্তরাষ্ট্র সরকারকে ৫ শতাংশ শেয়ার দিতে চায় ওপেনএআই
রাজনৈতিক চাপ কমাতে যুক্তরাষ্ট্র সরকারকে ৫ শতাংশ শেয়ার দিতে চায় ওপেনএআই
দেশের সেরা ওয়েডিং স্টুডিও নিয়ে নতুন অ্যালায়েন্স চালু করল সনি
দেশের সেরা ওয়েডিং স্টুডিও নিয়ে নতুন অ্যালায়েন্স চালু করল সনি
মানুষের মতোই শেয়ার কেনাবেচা করবে এআই: রবিনহুড প্রধানের পূর্বাভাস
মানুষের মতোই শেয়ার কেনাবেচা করবে এআই: রবিনহুড প্রধানের পূর্বাভাস
‘মিনি ডিপসিক’ : ওপেনএআই-কে টেক্কা দিচ্ছে চীনের সস্তা ও শক্তিশালী এআই
‘মিনি ডিপসিক’ : ওপেনএআই-কে টেক্কা দিচ্ছে চীনের সস্তা ও শক্তিশালী এআই
কান লায়ন্স ২০২৬ : নতুন এআই সমাধান আনল টিকটক
কান লায়ন্স ২০২৬ : নতুন এআই সমাধান আনল টিকটক
ডেলয়েট টেক ফাস্ট ৫০-এ শীর্ষ ফিনটেক ফান্ডেডনেক্সট
ডেলয়েট টেক ফাস্ট ৫০-এ শীর্ষ ফিনটেক ফান্ডেডনেক্সট
হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচবেন যেভাবে
রোবটদের কাজ শেখাতে তৈরি হলো ‘রোবট পার্ক’ স্কুল
রোবটদের কাজ শেখাতে তৈরি হলো ‘রোবট পার্ক’ স্কুল
বিশ্বজুড়ে ফের চালু হচ্ছে অ্যানথ্রোপিকের শক্তিশালী এআই
বিশ্বজুড়ে ফের চালু হচ্ছে অ্যানথ্রোপিকের শক্তিশালী এআই
এআই প্রযুক্তিতে খরচ বাড়ায় মাইক্রোসফটে আবারও ছাঁটাইয়ের পরিকল্পনা
এআই প্রযুক্তিতে খরচ বাড়ায় মাইক্রোসফটে আবারও ছাঁটাইয়ের পরিকল্পনা
শেয়ার বাজারে গুগলের বড় চমক
শেয়ার বাজারে গুগলের বড় চমক
সর্বশেষ খবর
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি

১৫ সেকেন্ড আগে | জাতীয়

আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড
আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

২ মিনিট আগে | মাঠে ময়দানে

যে খেলায় টিকলেন রোনালদো, সেই খেলাতেই ডুবলেন মদ্রিচ
যে খেলায় টিকলেন রোনালদো, সেই খেলাতেই ডুবলেন মদ্রিচ

৬ মিনিট আগে | মাঠে ময়দানে

বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে ডামুড্যায় বৃক্ষরোপণ কর্মসূচি
বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে ডামুড্যায় বৃক্ষরোপণ কর্মসূচি

৮ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচে
লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচে

১০ মিনিট আগে | দেশগ্রাম

পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের
পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের

১৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

পীরগঞ্জে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
পীরগঞ্জে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৮ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

নাটোরে শুভসংঘ শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাটোরে শুভসংঘ শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

২৪ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

স্পেন বাধা পেরোতে পারলেই পর্তুগালের পথ সহজ?
স্পেন বাধা পেরোতে পারলেই পর্তুগালের পথ সহজ?

২৬ মিনিট আগে | মাঠে ময়দানে

ডিআর কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল ৪৩৮, আক্রান্ত ১ হাজার ৪০৬
ডিআর কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল ৪৩৮, আক্রান্ত ১ হাজার ৪০৬

২৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানে না যাওয়া প্রসঙ্গে দিলজিৎ বললেন ‘সবই রাজনীতি, ভাই’
পাকিস্তানে না যাওয়া প্রসঙ্গে দিলজিৎ বললেন ‘সবই রাজনীতি, ভাই’

২৯ মিনিট আগে | শোবিজ

কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর মেয়র!
কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর মেয়র!

৩৪ মিনিট আগে | পাঁচফোড়ন

দূষণের তালিকায় আজ ঢাকার অবস্থান ১০ম, বায়ুমান ‘অস্বাস্থ্যকর’
দূষণের তালিকায় আজ ঢাকার অবস্থান ১০ম, বায়ুমান ‘অস্বাস্থ্যকর’

৩৯ মিনিট আগে | নগর জীবন

ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি কত?
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি কত?

৪৩ মিনিট আগে | অর্থনীতি

বোনের ‘লাস্ট ড্যান্স’ মন্তব্য নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন রোনালদো
বোনের ‘লাস্ট ড্যান্স’ মন্তব্য নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন রোনালদো

৪৬ মিনিট আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যা দেখবেন
বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যা দেখবেন

৫১ মিনিট আগে | মাঠে ময়দানে

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে কিউই স্কোয়াডে পরিবর্তন
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে কিউই স্কোয়াডে পরিবর্তন

৫১ মিনিট আগে | মাঠে ময়দানে

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

৫২ মিনিট আগে | দেশগ্রাম

শ্রীপুরে বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর
শ্রীপুরে বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর

৫২ মিনিট আগে | দেশগ্রাম

জয়পুরহাটে যাতায়াতের দুর্ভোগ লাঘবে রাস্তা নির্মাণ উদ্বোধন
জয়পুরহাটে যাতায়াতের দুর্ভোগ লাঘবে রাস্তা নির্মাণ উদ্বোধন

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে পেল অস্ট্রেলিয়া
ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে পেল অস্ট্রেলিয়া

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ
শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

১ ঘণ্টা আগে | নগর জীবন

এখনো হৃতিকের পরিবারের প্রিয়পাত্র সুজান, আসল সত্য ফাঁস করলেন বোন ফারাহ
এখনো হৃতিকের পরিবারের প্রিয়পাত্র সুজান, আসল সত্য ফাঁস করলেন বোন ফারাহ

১ ঘণ্টা আগে | শোবিজ

আলজেরিয়ার বিপক্ষে দাপট দেখাচ্ছে ২ গোলে এগিয়ে থাকা সুইজারল্যান্ড
আলজেরিয়ার বিপক্ষে দাপট দেখাচ্ছে ২ গোলে এগিয়ে থাকা সুইজারল্যান্ড

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যে প্রশ্ন শুনে রেগে গেলেন স্কালোনি
যে প্রশ্ন শুনে রেগে গেলেন স্কালোনি

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের
যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশিদের স্মরণে দোয়া মাহফিল
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশিদের স্মরণে দোয়া মাহফিল

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

কলাপাড়ায় ২৬০ জনকে গাছের চারা বিতরণ
কলাপাড়ায় ২৬০ জনকে গাছের চারা বিতরণ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

হরমুজ প্রণালি নিয়ে ইরানকে কড়া বার্তা দিল যুক্তরাষ্ট্র
হরমুজ প্রণালি নিয়ে ইরানকে কড়া বার্তা দিল যুক্তরাষ্ট্র

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ

১ ঘণ্টা আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া, পরিসংখ্যানে কে এগিয়ে?
পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া, পরিসংখ্যানে কে এগিয়ে?

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

২৩ ঘণ্টা আগে | জাতীয়

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ
সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো!
যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো!

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গ্যাস বিল পরিশোধে গ্রাহকদের সতর্ক করলো তিতাস
গ্যাস বিল পরিশোধে গ্রাহকদের সতর্ক করলো তিতাস

২৩ ঘণ্টা আগে | নগর জীবন

দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ মনিরুল ইসলাম
দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ মনিরুল ইসলাম

২০ ঘণ্টা আগে | জাতীয়

বাবার জানাজায় থাকছেন না খামেনির ছেলে মোজতবা খামেনি
বাবার জানাজায় থাকছেন না খামেনির ছেলে মোজতবা খামেনি

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফুটবলের বাইরে কেপ ভার্দে, আগ্নেয়গিরি থেকে উঠে আসা এক দেশের গল্প
ফুটবলের বাইরে কেপ ভার্দে, আগ্নেয়গিরি থেকে উঠে আসা এক দেশের গল্প

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সঞ্চয়পত্রের মুনাফা হার নির্ধারণ করলো সরকার
সঞ্চয়পত্রের মুনাফা হার নির্ধারণ করলো সরকার

১৮ ঘণ্টা আগে | অর্থনীতি

নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এইচএসসি পরীক্ষা শুরু আজ : অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীদের ৩৬ শতাংশ
এইচএসসি পরীক্ষা শুরু আজ : অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীদের ৩৬ শতাংশ

২৩ ঘণ্টা আগে | জাতীয়

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে সেই বিতর্কিত রেফারি ড্রিউ ফিশার
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে সেই বিতর্কিত রেফারি ড্রিউ ফিশার

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারত ভ্রমণের পর ব্রিটিশ নারীর মস্তিষ্কে মিলল ৩৮টি পরজীবী
ভারত ভ্রমণের পর ব্রিটিশ নারীর মস্তিষ্কে মিলল ৩৮টি পরজীবী

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এলপি গ্যাসের দাম কমল
এলপি গ্যাসের দাম কমল

১৯ ঘণ্টা আগে | অর্থনীতি

বিয়ের দাবিতে ১২ দিন ধরে তরুণীর অবস্থান, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার
বিয়ের দাবিতে ১২ দিন ধরে তরুণীর অবস্থান, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার

১৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

তিস্তা প্রকল্পে সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করবে চীন : রাষ্ট্রদূত
তিস্তা প্রকল্পে সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করবে চীন : রাষ্ট্রদূত

২২ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘দ্বিতীয়বার ভাবার’ হুঁশিয়ারি ইরানি সেনাবাহিনীর
যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘দ্বিতীয়বার ভাবার’ হুঁশিয়ারি ইরানি সেনাবাহিনীর

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ব্রাজিলের সামনে কঠিন পথ
ব্রাজিলের সামনে কঠিন পথ

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিমানের দুবাই ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি স্বর্ণ জব্দ
বিমানের দুবাই ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি স্বর্ণ জব্দ

২০ ঘণ্টা আগে | জাতীয়

‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী
‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

২১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

স্বপ্নপূরণে যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম বানালেন শাহরুখ খান
স্বপ্নপূরণে যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম বানালেন শাহরুখ খান

১২ ঘণ্টা আগে | শোবিজ

খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান
খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মাঝরাতে বৃষ্টির মতো ছুটে এল রুশ ক্ষেপণাস্ত্র,  নিহত ২১
মাঝরাতে বৃষ্টির মতো ছুটে এল রুশ ক্ষেপণাস্ত্র,  নিহত ২১

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অস্ট্রিয়ার বিপক্ষে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে স্পেন
অস্ট্রিয়ার বিপক্ষে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে স্পেন

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আমির খানের বিয়ে রবিবার, অতিথি তালিকা নিয়ে যা জানা গেল
আমির খানের বিয়ে রবিবার, অতিথি তালিকা নিয়ে যা জানা গেল

১ ঘণ্টা আগে | শোবিজ

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

২২ ঘণ্টা আগে | অর্থনীতি

নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা
নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

১৪ ঘণ্টা আগে | জাতীয়

১১ বছরের শিশুর চালানো পিকআপ পিষে মারল ৮ বৌদ্ধ ভিক্ষুকে
১১ বছরের শিশুর চালানো পিকআপ পিষে মারল ৮ বৌদ্ধ ভিক্ষুকে

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মেসির জন‍্য কেপ ভার্দের  বিশেষ উপহার
মেসির জন‍্য কেপ ভার্দের বিশেষ উপহার

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু
মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক
আর কোনো রেকর্ড বাকি আছে কি মেসির
আর কোনো রেকর্ড বাকি আছে কি মেসির

মাঠে ময়দানে

ধাপে ধাপে ইউপি নির্বাচন
ধাপে ধাপে ইউপি নির্বাচন

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

নির্মাণ ব্যয় কমাবে জাইকা নমনীয় হবে সুদহার
নির্মাণ ব্যয় কমাবে জাইকা নমনীয় হবে সুদহার

প্রথম পৃষ্ঠা

হাজার হাজার ভুয়া আসামি
হাজার হাজার ভুয়া আসামি

প্রথম পৃষ্ঠা

পেপারলেস হওয়ার পথে এগিয়েছে আরও এক ধাপ
পেপারলেস হওয়ার পথে এগিয়েছে আরও এক ধাপ

পেছনের পৃষ্ঠা

আর্জেন্টিনার প্রতিপক্ষ অদম্য কেপ ভার্দে
আর্জেন্টিনার প্রতিপক্ষ অদম্য কেপ ভার্দে

প্রথম পৃষ্ঠা

শিক্ষার্থীদের বাড়ছে এআইনির্ভরতা
শিক্ষার্থীদের বাড়ছে এআইনির্ভরতা

পেছনের পৃষ্ঠা

ইংল্যান্ড যাবে কত দূর
ইংল্যান্ড যাবে কত দূর

মাঠে ময়দানে

৮০ হাজার কোটি রাজস্ব ঘাটতি
৮০ হাজার কোটি রাজস্ব ঘাটতি

পেছনের পৃষ্ঠা

সবার সঙ্গেই হিট শাবনূর
সবার সঙ্গেই হিট শাবনূর

শোবিজ

ভিটামাটি হারাচ্ছে মানুষ
ভিটামাটি হারাচ্ছে মানুষ

পেছনের পৃষ্ঠা

তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে, চীন তত দ্রুত এগোবে
তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে, চীন তত দ্রুত এগোবে

প্রথম পৃষ্ঠা

মোদিকে আম উপহার পাঠালেন তারেক রহমান
মোদিকে আম উপহার পাঠালেন তারেক রহমান

প্রথম পৃষ্ঠা

দাবার ঘুঁটি যখন জীবন্ত মানুষ
দাবার ঘুঁটি যখন জীবন্ত মানুষ

সম্পাদকীয়

‘থ্রি লায়ন্স’ কিং হ্যারি কেইন
‘থ্রি লায়ন্স’ কিং হ্যারি কেইন

প্রথম পৃষ্ঠা

পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই

প্রথম পৃষ্ঠা

যুক্তরাষ্ট্রের সামনে বেলজিয়াম
যুক্তরাষ্ট্রের সামনে বেলজিয়াম

মাঠে ময়দানে

২২ দিনেও সন্ধান মেলেনি গৃহবধূর
২২ দিনেও সন্ধান মেলেনি গৃহবধূর

দেশগ্রাম

উপকরণ আছে শুধু সেবা নেই
উপকরণ আছে শুধু সেবা নেই

নগর জীবন

কলেজছাত্রকে হত্যার পর ছুরিসহ থানায় অভিযুক্ত
কলেজছাত্রকে হত্যার পর ছুরিসহ থানায় অভিযুক্ত

পেছনের পৃষ্ঠা

সহজ হচ্ছে ভিসা নীতি
সহজ হচ্ছে ভিসা নীতি

প্রথম পৃষ্ঠা

আমদানি ঋণে সুদের ঝুঁকি কমাতে ফরওয়ার্ড রেট চুক্তির অনুমোদন
আমদানি ঋণে সুদের ঝুঁকি কমাতে ফরওয়ার্ড রেট চুক্তির অনুমোদন

নগর জীবন

শাপলার ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে
শাপলার ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে

প্রথম পৃষ্ঠা

যুক্তরাষ্ট্রের সামনে চেনা বেলজিয়াম
যুক্তরাষ্ট্রের সামনে চেনা বেলজিয়াম

প্রথম পৃষ্ঠা

সুকান্তর পৃথিবীতে নির্জন পদচারণ
সুকান্তর পৃথিবীতে নির্জন পদচারণ

সাহিত্য

মনে পড়ে সেই ক্যামেরুনের কথা
মনে পড়ে সেই ক্যামেরুনের কথা

মাঠে ময়দানে

ওরা বাড়ি ফিরছিলো
ওরা বাড়ি ফিরছিলো

সাহিত্য

বিশ্বকাপ ফুটবলে সেমিফাইনাল খেলেছে দক্ষিণ কোরিয়া
বিশ্বকাপ ফুটবলে সেমিফাইনাল খেলেছে দক্ষিণ কোরিয়া

মাঠে ময়দানে

মেঘমেদ
মেঘমেদ

সাহিত্য