‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানে আগামী এক বছরের জন্য বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত এই কমিটির সভাপতি হয়েছেন মো. শাফায়াত হোসেন, সাধারণ সম্পাদক ইসরাত জাহান এবং সাংগঠনিক সম্পাদক হৃদয় দত্ত।
রবিবার বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে অন্যান্যের মধ্যে সিনিয়র সহসভাপতি মীর আবিদ হোসেন রাফি, সহসভাপতি আশরাফুন নাহার ও মো. জাহিদ হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি ও মো. মাকসুদুর রহমান, অর্থ সম্পাদক সাফা ইসলাম, দপ্তর সম্পাদক নুর ফাতেমা, কর্ম ও পরিকল্পনা সম্পাদক ইসরাত জাহান নুহা, প্রচার সম্পাদক মো. জিহাদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক তাযকিয়া ইনসান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আ. রহমান জামী, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নুসরাত জাহান তাসমিয়া, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. ফয়েজুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিজয় আহমেদ মুন্না, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মো. সাব্বির, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো. মমিন হোসেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নুসরাত জাহান সাদিয়া, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মো. সাইদুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক আবদুর রহমান, কার্যকরী সদস্য রাফিয়া, মরিয়ম আক্তার ফারিহা, ইসরাত জাহান চাঁদ, সনিয়া আক্তার, মো. রিফাত, রাবেয়া নুপুর।
বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মো. শাফায়াত হোসেন বলেন, 'সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার নবগঠিত কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করব। বসুন্ধরা শুভসংঘ শুধু একটি সংগঠনের নাম নয়, এটি মানবতার একটি প্ল্যাটফর্ম। ভোলার প্রতিটি অসহায় মানুষ যেন আমাদের কার্যক্রমের মাধ্যমে উপকৃত হয়, সেটিই আমাদের মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে আমরা সক্রিয় ভূমিকা রাখব ইনশাল্লাহ।
সাধারণ সম্পাদক ইসরাত জাহান বলেন, নিয়মিত সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে ভোলায় বসুন্ধরা শুভ সংঘকে একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
বসুন্ধরা শুভসংঘ দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের একটি সামাজিক সংগঠন। সংগঠনটির সঙ্গে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, নিউজ২৪, বাংলানিউজ২৪ ও ক্যাপিটাল এফএমসহ বসুন্ধরা গ্রুপের বিভিন্ন গণমাধ্যম যুক্ত রয়েছে। সারাদেশে সংগঠনটির কার্যক্রমে প্রায় ১২ লাখ তরুণ যুক্ত রয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/সুজন