মো. জামাল হোসনকে সভাপতি ও মো. নাঈম রহমানকে সাধারণ সম্পাদক এবং মেহেদী হাসান মাসুদকে সাংগঠনিক সম্পাদক করে লালমনিরহাট জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। অনুমোদিত কমিটি এক বছরের জন্য কার্যক্রম পরিচালনা করবেন।
কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন লালমনিরহাট জেলার বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী লায়লা হাবিব, শেখ শফিউদ্দিন কমার্স কলেজ লালমনিরহাট এর অধ্যক্ষ এন্তাজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, দৈনিক কালের কণ্ঠ লালমনিরহাট জেলা প্রতিনিধি হায়দার আলী বাবু, বাংলাদেশ প্রতিদিন লালমনিরহাট জেলা প্রতিনিধি রেজাউল করিম মানিক, ডেইলি সান লালমনিরহাট জেলা প্রতিনিধি তন্ময় আহমেদ নয়ন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি নুপুর আক্তার, সাইদুল ইসলাম, মো. লাবু মিয়া, রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হক মিলন, কাজল কুমার নীল, সেলিনা আক্তার সুইটি, সহ সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান জ্বীম বাবু, দপ্তর সম্পাদক উম্মে সাদিকা সুরভী,সহ দপ্তর সম্পাদক সৌরভ সাহা, অর্থ সম্পাদক মো. শিমুল মিয়া,সহ অর্থ সম্পাদক নাজমুল হাসান লিমন,
নারী ও শিশু সম্পাদক গঙ্গা রাণী, ইভেন্ট সম্পাদক মিথুন রায়,ধর্ম সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মাহাবুর রহমান, কর্ম ও পরিকল্পনা সম্পাদক ফাতেমা খন্দকার নেন্সি, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক শিব সুন্দর বর্মণ , স্বাস্থ্য ও মানবসম্পাদক সম্পাদক মো. গোলাম মোসাইব, ক্রীড়া সম্পাদক চান মিয়া, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মিজানুর রহমান ,সমাজকল্যাণ সম্পাদক শাহরিয়ার রাকিব শাআদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নিরাময় কুমার রায়, শিক্ষা ও পাঠ্যচক্র সম্পাদক মাবিয়া রহমান, আপ্যায়ন সম্পাদক মুক্তি রায়।
কার্যকরী সদস্যরা হলেন, অ্যাড. মলিনা ইয়াসমিন, আফছানা নাহিদ আখি, নাজিরা পারভিন টপি, সেলিম হোসেন, ভক্ত রায়, মো. সাকিল খান, মোছা. শারমিন আক্তার, মো. জাহাঙ্গীর আলম, মো. নুর ইসলাম, সাকিব আহমেদ, সাহানাজ পারভীন, রাবেয়া ইসলাম সীন, তাসলিমা আক্তার।
বসুন্ধরা গ্রুপের সমাজসেবামূলক সংগঠন বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে দেশে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে শীতবস্ত্র বিতরণ, দুস্থ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা, বৃক্ষরোপন ও বিতরণ, সেলাই মেশিন বিতরণ,পথশিশুদের পড়াশোনার ব্যবস্থা এবং নানা জনকল্যাণমূলক কার্যক্রম।
নতুন কমিটির নেতৃত্বে লালমনিরহাট জেলা শাখার কার্যক্রম আরও গতিশীল হয়ে উঠবে এবং মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/কামাল