শীতকালীন উপহার নিয়ে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলার সিংড়া উপজেলা শাখা। সোমবার বিকেলে এ উপহার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন বসুন্ধরা শুভসংঘ সিংড়া উপজেলা বসুন্ধরা শুভসংঘের শাখার সদস্যরা।
সুন্ধরা শুভসংঘ সিংড়া উপজেলা শাখার সভাপতি রবিউল করিম খোকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠ সিংড়া উপজেলা প্রতিনিধি মোল্লা মো. এমরান আলী রানা, উপদেষ্টা মিজানুর রহমান রুবেল, সহ সভাপতি জাকারিয়া মাসুদ, সাধারণ সম্পাদক কাবিল উদ্দিন কাফি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক লিটন আহমেদ, ইভেন্ট সম্পাদক মাহফুজুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক শাকিল আহমেদ, ক্রীড়া সম্পাদক আল জামি (রোহা), সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল রোহান, সহ সংগঠনের সদস্যগণ।
সাধারণ সম্পাদক কাবিল উদ্দিন কাফি বলেন, শীতের এই উপহার শুধু একটি কম্বল বা পোশাক নয়- এটি ভালোবাসা, সহানুভূতি আর মানুষের পাশে মানুষের দাঁড়ানোর এক উজ্জ্বল বার্তা। সামাজিক দায়বদ্ধতা থেকে তরুণদের সম্পৃক্ত করে বসুন্ধরা শুভসংঘ যে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি।
সভাপতি রবিউল করিম খোকন বলেন, শীতের কষ্টটা সবচেয়ে বেশি অনুভব করেন নিম্ন আয়ের মানুষরা। আমাদের এই সামান্য উদ্যোগ যদি তাদের একটু স্বস্তি দেয়, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। বসুন্ধরা শুভসংঘ সবসময় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে। শীত, বন্যা, দুর্যোগ কিংবা সামাজিক সংকট- যে কোনো পরিস্থিতিতে মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে থাকা সংগঠনের অন্যতম লক্ষ্য।
এ সময় শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান শুভসংঘের প্রতি।
বিডি-প্রতিদিন/তানিয়া