ফেনীর সোনাগাজীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ২৭ জানুয়ারি চর দরবেশ ইউনিয়নের আদর্শ স্কুল অ্যান্ড কলেজে মিলনায়তনে ওই প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা উপকরণ বিতরণে বসুন্ধরা শুভসংঘ সোনাগাজী উপজেলা শাখার সভাপতি শাহীদ ফরিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সিরাজ উদ্দিন বিএসসি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সোনাগাজী উপজেলা শাখার উপদেষ্টা শেখ আবদুল হান্নান, আদর্শগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই রনি মজুমদার, বিশিষ্ট শিক্ষানুরাগী ও প্রবাসী নিজাম উদ্দিন, বসুন্ধরা শুভসংঘ সোনাগাজী উপজেলা শাখার সহ সভাপতি মো. হাবিবুল ইসলাম রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ সাব্বির, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি নিজাম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদেরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় আদর্শ স্কুল অ্যান্ড কলেজ এর অর্ধ শতাধিক ছাত্রছাত্রীদের হাতে উপস্থিত অতিথি বৃন্দ শিক্ষা উপকরণ তুলে দেন। এসব শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেন শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/তানিয়া