ফেনীর সোনাগাজীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) চর দরবেশ ইউনিয়নের আদর্শ স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে শতাধিক শিক্ষার্থীর হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ সোনাগাজী উপজেলা শাখার সভাপতি শাহীদ ফরিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সিরাজ উদ্দিন বিএসসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সোনাগাজী উপজেলা শাখার উপদেষ্টা শেখ আবদুল হান্নান, আদর্শগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই রনি মজুমদার, বিশিষ্ট শিক্ষানুরাগী ও প্রবাসী নিজাম উদ্দিন, সংগঠনের সহসভাপতি মো. হাবিবুল ইসলাম রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ সাব্বির, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি নিজাম উদ্দিন এবং প্রধান শিক্ষক আবদুল কাদেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন অতিথিরা। এসব উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে।
বিডি প্রতিদিন/হিমেল