জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে 'আলোয় স্মৃতি সমুজ্জ্বল' শীর্ষক মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (১ জুলাই) প্রথম প্রহরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, আহতদের প্রতি শ্রদ্ধা এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের প্রত্যয় ব্যক্ত করা হয়। রাত ১২টা ১ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
গভীর রাত পর্যন্ত চলা এ কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজধানীর বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মোমবাতির আলোয় শহীদদের স্মরণ এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।
বিডি প্রতিদিন/এনআরএইচ