কুমিল্লার লাকসামে ভুল চিকিৎসা ও অবহেলায় আবদুল্লাহ আল হোসাইন (৮) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ও স্বজনরা হাসপাতালের সামনে ওই শিশুর লাশ রেখে বিক্ষোভ করেছেন। হোসাইন লাকসাম উপজেলার কেমতলী গ্রামের হারুনুর রশিদের ছেলে। স্বজনরা জানান, আবদুল্লাহ আল হোসাইন খেলাধুলার সময় হাতে ব্যথা পেলে লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহেদ আনোয়ার ভূঁইয়া তাকে অপারেশনের পরামর্শ দেন। বৃহস্পতিবার দুপুরে আবদুল্লাহ আল হোসাইনকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। দীর্ঘসময় পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীর অবস্থা আশঙ্কাজনক এবং দ্রুত কুমিল্লায় নিয়ে যেতে হবে। স্বজনরা তাকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই আবদুল্লাহ আল হোসাইন মারা গেছে বলে জানান সেখানে কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা লাশ নিয়ে লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতালের সামনে অবস্থান নেন এবং দায়ীদের বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে। লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমদ বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোয় মিসর
- বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!
- আর্জেন্টিনার সামনে সেমিফাইনালের 'সহজ' রাস্তা, কেপ ভার্দে পার করলেই অপেক্ষা করছে যারা
- নকআউটে অস্ট্রেলিয়ার সামনে বড় চ্যালেঞ্জ, মিসরের দাপট
- পুঁচকে কেপ ভার্দের সমর্থনে 'পর্তু-জিল' জোট: মেসিদের বিদায় দেখতে একাট্টা যারা
- ম্যাচ শুরুর আগেই আজ যে কারণে জিতে গেছে আর্জেন্টিনা
- ফাঁদে আটকে ছটফট করা হরিণকে উদ্ধার বন বিভাগের
- রাজধানীর মিরপুর ও মুগদায় বিশেষ অভিযানে গ্রেফতার ৫৪
- গবেষণায় ২২৬ কোটি টাকা বরাদ্দ, গত অর্থবছরের চেয়ে ১৩ শতাংশ বেশি: ইউজিসি
- স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী
- ১৯৯০-এর ক্যামেরুন ট্র্যাজেডি কি আর্জেন্টিনার বিপক্ষে ফেরাবে পুঁচকে কেপ ভার্দে?
- ‘আগামীর অর্থনীতি ও কর্মসংস্থানের প্রধান চালিকাশক্তি হবে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি’
- জিয়াউর রহমান জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও উন্নয়নের ভিত রচনা করেন: সমাজকল্যাণ মন্ত্রী
- আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের
- আর্জেন্টিনাকে হারানোর ছক ফাঁস করল কেপ ভার্দে
- চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন ৬ লেখক
- গত ২০ বছরের ক্ষতি ৫ বছর কাজের মাধ্যমে পূরণ করে দিতে চাই: বিমান প্রতিমন্ত্রী
- বিদ্যালয় নেই তিন গ্রামে, জমি দানের ৯ বছরেও শুরু হয়নি নির্মাণকাজ
- গৌরনদী মডেল মসজিদের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন
- বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি
ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু লাশ নিয়ে বিক্ষোভ
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সামনে সেমিফাইনালের 'সহজ' রাস্তা, কেপ ভার্দে পার করলেই অপেক্ষা করছে যারা
৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
পুঁচকে কেপ ভার্দের সমর্থনে 'পর্তু-জিল' জোট: মেসিদের বিদায় দেখতে একাট্টা যারা
৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
গুঞ্জনের অবসান, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান
৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল
১৬ ঘণ্টা আগে | মন্ত্রীকথন
খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম