জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১০টি সোনার বার জব্দ করেছে বিজিবি। এ সময় মামুনুর রশীদ (৩৫) নামে এক পাচারকারীকে আটক করা হয়। গতকাল উপজেলার হাটখোলা সীমান্তের সালুয়া বিল এলাকায় এ অভিযান চালায় বিজিবি। মামুনুর রশীদ উপজেলার রতনপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।