ভূরুঙ্গামারীতে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকা থেকে এসব ডিসপ্লে জব্দ করা হয়। এ ঘটনায় সোহাগ মন্ডল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ফুলবাড়ী উপজেলার লুৎফর রহমানের ছেলে। ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, সোহাগও এ চালানের সঙ্গে জড়িত।