আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির উদ্যোগে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়ন বিএনপির আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহসভাপতি জসিম উদ্দিন রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদ কবীর আখন্দ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জনসভায় প্রধান অতিথি বলেন, মাছিহাতা ইউনিয়ন তার নিজ এলাকা হওয়ায় এখানকার নেতাকর্মীদের ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে অন্যান্য ইউনিয়নে গণসংযোগে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এদিন মাছিহাতা ইউনিয়নের আটলা, চানপুর, কাছাইট, কাঞ্চনপুর, জগতসার, খেয়াই, চিনাইর ও ভাদেশ্বরাসহ বিভিন্ন গ্রামে দিনব্যাপী গণসংযোগ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল