আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু`র ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন রূপগঞ্জ উপজেলা যুবদল দলের নেতাকর্মীরা।
রবিবার বিকেলে উপজেলার জাঙ্গীর এলাকায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন নেতাকর্মীরা। পরে দোয়া মাহফিল শেষে জাঙ্গীর এলাকায় বাজার এলাকায় ধানের শীর্ষ প্রতীকের মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন রূপগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিরুল ইসলাম প্রিন্স, উপজেলা যুবদল নেতা হাজী আবু মোহাম্মদ মাসুম, উপজেলা যুববদলের যুগ্ম আহ্বায়ক শামিম ভূঁইয়া, আজিজ সরকার, রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়াদ হাসান শামিম প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল