নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষে ভোট চেয়ে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে গণসংযোগ করা হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ব্রাহ্মণগাঁও এলাকায় এ নির্বাচনি কার্যক্রম পরিচালনা করে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
রূপগঞ্জ থানা বিএনপির সদস্য দেওয়ান আলীর নেতৃত্বে দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করেন। এ সময় ধানের শীষের পক্ষে স্লোগান, লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলী, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সহ-দপ্তর সম্পাদক (মূল দল) আমির হামজা, সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলামিন খন্দকার, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন ভূঁইয়াসহ অন্যরা।
নেতাকর্মীরা বলেন, এলাকায় ধানের শীষের পক্ষে অত্যন্ত আশাব্যঞ্জক জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষের অংশগ্রহণই প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়। তারা আশাবাদ ব্যক্ত করেন, দিপু ভূঁইয়া সংসদ সদস্য নির্বাচিত হলে রূপগঞ্জকে তিনি একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন।
বিডি-প্রতিদিন/এমই