মাত্র তিনটি শট। তিনটিই গোল। হ্যাটট্রিক। বিশ্বকাপে নিজের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেন ওসমান ডেম্বেলে। তার হ্যাটট্রিকে ফ্রান্স ৪-১ গোলে বিধ্বস্ত করেছে নরওয়েকে। টানা তিন জয়ে গ্রুপ ’আই’-এ শীর্ষে থেকে নকআউট পর্বে ফ্রান্স খেলবে সুইডেনের বিপক্ষে। ম্যাচটিতে নরওয়ে আবার আর্লিং হলান্ডসহ মূল একাদশের ১০ ফুটবলার খেলায়নি। বিশ্বকাপের চলতি আসরে এটা তৃতীয় হ্যাটট্রিক এবং দ্রুততম। এর আগে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার লিওনেল মেসি ও কাতারের বিপক্ষে কানাডার জোনাথান ডেভিডস হ্যাটট্রিক করেন। ডেম্বেলে হ্যাটট্রিক করেন ৭, ২০ ও ৩২ মিনিটে। ১৯৯৪ সালের বিশ্বকাপের পর এই প্রথম প্রথমার্ধে হ্যাটট্রিক হয়েছে। সেবার ক্যামেরুনের বিপক্ষে প্রথমার্ধে ৩ গোল করে হ্যাটট্রিক করেছিলেন রাশিয়ার ওলেগ সালেঙ্কো। বিশ্বকাপের ৯৬ বছরে ২৩ আসরের ইতিহাসে ডেম্বেলেরটি দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক। দ্রুততম সময়ে হ্যাটট্রিকের রেকর্ড অস্ট্রিয়ার এরিক প্রবস্টের। ১৯৫৪ সালে সাবেক চেকোস্লাভাকিয়ার বিপক্ষে মাত্র ২৪ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন তিনি। ম্যাচের আগে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম দেশে ফিরে যান। মায়ের শেষকৃত্যে যোগ দিতে দেশে উড়ে যান ফরাসি কোচ। প্রিয় কোচের জন্য কিছু একটি করার জন্য মুখিয়ে ছিলেন ফুটবলাররা। দেশম নকআউট পর্বের আগেই দলের সঙ্গে যোগ দেবেন। দেশমের অনুপস্থিতিতে ডাগ আউটে ছিলেন সহকারী কোচ স্তেফো। সহকারী কোচ বলেন, ‘খেলোয়াড়রা সেটাই করেছে, যেটা ওদের করতে হতো। ওরা দিদিয়ের খুব ঘনিষ্ঠ, সে কারণেই তার জন?্য মাঠে আজ বিশেষ কিছু করতে চেয়েছিল।’ দেশমের মায়ের মৃত্যুকে শক্তিতে পরিণত করেন ডেম্বেলেরা। হ্যাটট্রিক করেন। আসরে এখন তার গোল তিন ম্যাচে ৪টি। অথচ দলের সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে গোল পাননি। তবে ডেম্বেলের হ্যাটট্রিকে এমবাপ্পে সহায়তা করেন একটি গোলে। তারও গোল ৪টি। গ্রুপ ‘আই’ থেকে টানা দুই ম্যাচ নকআউট পর্ব নিশ্চিত করেছে ১৯৯৮ ও ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। টানা দুই জয়ে জিতেছিল নরওয়ে, সঙ্গী হয়েছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। ফলে দুই দলের ম্যাচটি রূপ নিয়েছিল গ্রুপ শীর্ষে উঠার।
শিরোনাম
- বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান
- পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
- বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
- বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
- বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
- ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
- যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪
- অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ
- ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়
- জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
- নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬
- রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ
- পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আহত ১
- গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
- ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী
- মালয়েশিয়ায় ড্রোনের সহায়তায় অভিযানে ৩২ অভিবাসী আটক
- সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর বন্দুকযুদ্ধ, নিহত ১
ফ্রান্স ছুটছে ফ্রান্সের মতোই
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম