শিরোনাম
প্রকাশ: ০০:০০, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

চলছেই আচরণবিধি লঙ্ঘন

♦ ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে শোকজ ♦ নিখিলকে অনুসন্ধান কমিটির তলব ♦ আউয়ালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসির কাছে রেজাউল করিমের চিঠি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
চলছেই আচরণবিধি লঙ্ঘন

গত সোমবার প্রতীক বরাদ্দের পর দেশব্যাপী নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু হয়েছে। নির্বাচনের প্রচারণার শুরুতেই উত্তপ্ত হয়ে উঠেছে বিভিন্ন নির্বাচনি এলাকা। নানা বাধা, হুমকি, কর্মীদের মারধর, গাড়ি ভাঙচুরসহ নানা ঘটনা ঘটছে। নির্বাচনি প্রচারে প্রার্থীদের জন্য বিধি-নিষেধ থাকলেও তা অনেকেই মানছেন না। যদিও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনকারীদের নোটিস দিয়ে দায় সারছে ইসি। এদিকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে স্থানীয় বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে মিটিং করে নৌকা মার্কায় ভোট চাওয়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাবনা-১ আসনে নৌকা প্রার্থী ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। নির্বাচনি আচরণবিধি ভাঙায় ঢাকা-১৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী মো. মাইনুল হোসেন খানকে (নিখিল) তলব করেছে সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিটি। 

নৌকার প্রার্থী শামসুল হক টুকুকে শোকজ : স্থানীয় বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে মিটিং করে নৌকা মার্কায় ভোট চাওয়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাবনা-১ আসনে নৌকা প্রার্থী ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান (যুগ্ম জেলা ও দায়রা জজ) ইকরামুল কবির। তিনি জানান, বুধবার সকালে শামসুল হক টুকু বরাবর শোকজ চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আপনার বিরুদ্ধে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী হিসেবে আচরণ বিধিমালা, ২০০৮ এ উল্লেখিত নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট নিম্নলিখিত অভিযোগ কমিটির কাছে করা হয়েছে। আপনি আপনার বাসভবনে ১৪ ডিসেম্বর বাদ মাগরিব ১) মহিউদ্দিন, প্রধান শিক্ষক, বেড়া সরকারি হাই প্রাথমিক বিদ্যালয় ও সেক্রেটারি, বেড়া উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, ২) মো. আবদুর রাজ্জাক, অধ্যক্ষ, বেড়া সরকারি ডিগ্রি কলেজ, ৩) হারুনর রশিদ, ভারপ্রাপ্ত সচিব, বেড়া পৌরসভা, ৪) মো. আবুল হাশেম, বেড়া পৌর পুলিশ প্রধানের উদ্যোগে স্থানীয় বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে নির্বাচনি মিটিং করেন। মিটিংয়ে নৌকা মার্কায় ভোট চান এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাধ্যমে তাদের অভিভাবকদের নৌকায় ভোট প্রদানে উদ্বুদ্ধ করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী হিসেবে আচরণ বিধিমালা, ২০০৮ এর ১২ বিধির লঙ্ঘন। অভিযোগ বিষয়ে আপনার কোনো বক্তব্য থাকলে তা নিম্ন স্বাক্ষরকারীর কাছে সরাসরি আপনার প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে আগামী ২ (দুই) কার্যদিবসের মধ্যে প্রদান করার জন্য বলা হল। অন্যথায় আপনার ব্যাখ্যা ছাড়াই নির্বাচন কমিশনের কাছে তদন্ত প্রতিবেদন পাঠানো হবে।

নিখিলকে অনুসন্ধান কমিটির তলব : নির্বাচনি আচরণবিধি ভাঙায় ঢাকা-১৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খানকে (নিখিল) তলব করেছে সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিটি। গতকাল নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখা বিষয়টি জানিয়েছে। নির্বাচনি অনুসন্ধান কমিটি ও যুগ্ম মহানগর দায়রা জজ মো. মামুনুর রহমান ছিদ্দিকী মঙ্গলবার তাকে এ সংক্রান্ত নোটিস দেন। নোটিসে বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে আপনি ঢাকা-১৪ (ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে পূর্ব অনুমতি ছাড়া ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় মিরপুর হযরত শাহআলী মাজারের মূল ফটকের ভিতর নির্বাচনি সমাবেশ করেন। পূর্বনির্ধারিত এ কর্মসূচিতে নেতা-কর্মী-সমর্থকদের বসার জন্য মাজার চত্বরে মূল ফটকের ভিতরে চেয়ার-টেবিলের ব্যবস্থা করা হয় ও এতে কয়েক হাজার নেতা-কর্মী যোগ দেন। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সভা শেষে আপনি দলীয় প্রতীক নৌকার সমর্থনে স্লোগানমুখর নেতা-কর্মীদের নিয়ে গাবতলী অভিমুখে সড়কে প্রদক্ষিণ করেন। এতে ওই মাজার রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই দিনে কমিটির অনুসন্ধানে দেখা যায় যে, আপনার পক্ষে রূপনগর আবাসিক এলাকার চৌরাস্তার মোড়ে ও গাবতলী বাস টার্মিনাল এলাকার হোটেল আরিফ আবাসিকের ভবনে ও সামনে নির্ধারিত মাপের চেয়ে বড় আকৃতির রঙিন ও বহু সংখ্যক ব্যক্তির ছবি সংবলিত ব্যানার টানিয়ে প্রচারণা চালানো হচ্ছে। ঘটনা দুটি যথাক্রমে বিষয়োক্ত বিধিমালার বিধি ৬(খ)/৬(গ)/৬ (ঘ)/১১(খ) ও ৭(৩)/৭ (৪)/ ৯(খ) এর সুস্পষ্ট লঙ্ঘন। এমতাবস্থায়, আপনার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন বরাবরে অনুসন্ধান রিপোর্ট কেন পাঠানো হবে না, ২৩ ডিসেম্বর ১১টায় নির্বাচনি অনুসন্ধান কমিটির সামনে সশরীরে উপস্থিত হয়ে আপনার ব্যাখ্যা উপস্থাপনের জন্য নির্দেশ দেওয়া হলো।

নৌকা প্রার্থীর পোস্টার ছেঁড়ায় জরিমানা : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নৌকা প্রার্থীর পোস্টার ছেঁড়ায় স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলি ও তার কয়েকজন সমর্থককে জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার পাহাড়পুর আউলিয়া বাজারে আক্কাসকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান শাওন।  স্থানীয় সূত্রে জানা যায়, আউলিয়া বাজারে ফিরোজুর রহমান ওলির সমর্থক আক্কাস ভূঞার নেতৃত্বে একটি পিকআপ ভ্যান থেকে নৌকার পোস্টার ছেঁড়া হয়। এটি দেখতে পেয়ে সেখানকার স্থানীয় লোকজন প্রশাসনে খবর দিলে উপজেলা প্রশাসন ঘটনাস্থল গিয়ে আক্কাস ভূঞাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। আউয়ালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসির কাছে রেজাউল করিমের চিঠি

পিরোজপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের বিরুদ্ধে সশস্ত্র ক্যাডার দিয়ে নৌকা প্রতীকের প্রার্থীর অফিস ভাঙচুর, পুড়িয়ে দেওয়া, সমর্থক ও কর্মীদের বাসায় গিয়ে প্রকাশ্যে গুলি করা এবং শহরে সশস্ত্র মহড়ার অভিযোগ তুলেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শ ম রেজাউল করিম। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে দেওয়া এক লিখিত অভিযোগে আউয়ালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি।

প্রচারণায় সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগে শোকজ

সংসদ নির্বাচন কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের দুই প্রার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। গতকাল দুপুরে এ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান কুষ্টিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুহাম্মাদ মাজহারুল ইসলাম এ শোকজ করেন। কুষ্টিয়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনুকে শোকজ করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি কুষ্টিয়া পৌরসভার গাড়ি ব্যবহার এবং কর্মচারীদের নির্বাচনি কাজ করতে বাধ্য করেছেন। একইভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুবউল আলম হানিফের সমর্থক সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিলন মন্ডল ও ছাত্রলীগ নেতা শামীমকে আলাদাভাবে শোকজ নোটিস দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনুর ঈগল প্রতীকের নির্বাচনি প্রচারণায় নিয়োজিত কর্মীদের বাধা দেওয়া ও মারধর করার অভিযোগ রয়েছে। আজ ২১ ডিসেম্বর বেলা ১১টায় তনুকে এবং দুপুর ১২টায় মিলন ও শামীমকে আদালতে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া উসকানিমূলক বক্তব্যসহ স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগে কুমারখালী পৌর মেয়র সামসুজ্জামান অরুণ এবং প্যানেল মেয়র হারুন অর রশীদ হারুনকেও পৃথকভাবে শোকজ নোটিস দেওয়া হয়েছে। কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে নৌকা প্রতীকের প্রার্থী সেলিম আলতাফ জর্জের এ দুই সমর্থকের বিরুদ্ধে অভিযোগ, গত ১২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় নন্দলালপুর ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফের কর্মী-সমর্থকদের উদ্দেশ করে উসকানিমূলক বক্তব্য ও হুমকি দেন তারা।

টাঙ্গাইলে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তিন প্রার্থীসহ চারজনকে শোকজ

সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টু এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরীফ মাহমুদকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। গত ১৯ ডিসেম্বর কমিটির চেয়ারম্যান টাঙ্গাইল সিনিয়র সহকারী জজ মল্লিকা বসাক স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিস দেওয়া হয়। নোটিসে উল্লেখ করা হয়, গত ১৮ ডিসেম্বর নির্বাচনি সভায় ভোট কেন্দ্র পাহারা দিতে গজারি গাছের ডাল আর বাঁশের লাঠি তৈরি করতে বলেছেন ভোটারদের। এতে করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮ এর ১১ (ক) বিধির সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে। এ কারণে তাদের দুজনকেই আগামী ২৪ ডিসেম্বর  বেলা ১১টার মধ্যে হাজির হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর ব্যাখ্যা চাওয়া হয়েছে। এ ছাড়া টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগে নৌকার মনোনীত প্রার্থী তানভীর হাসান ছোট মনিরকে আজ ২১ ডিসেম্বর দুপুর আড়াইটায় এবং ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে প্রবেশ করে বঙ্গবন্ধুর ছবি, আসবাবপত্র ভাঙচুর ও কেন্দ্র খরচের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে বেলা ১১টায় স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ১৯ ডিসেম্বর টাঙ্গাইল-২ এর নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান নিভানা খায়ের জেসী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নোটিস দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর
দেশে ফিরেছেন ৬৮২৯৭ হাজি
দেশে ফিরেছেন ৬৮২৯৭ হাজি
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স ধার্যের প্রস্তাব
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স ধার্যের প্রস্তাব
দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি
দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি
বালু তোলা নিয়ে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত
বালু তোলা নিয়ে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত
রেকর্ড ১৬ কোটি টাকা পাগলা মসজিদের দানবাক্সে
রেকর্ড ১৬ কোটি টাকা পাগলা মসজিদের দানবাক্সে
অনেকে ভুল নামে চেনেন যে ফুল
অনেকে ভুল নামে চেনেন যে ফুল
লক্ষ্মীপুরে ‘অদ্ভুত প্রাণীর’ বিচরণে বিস্ময়
লক্ষ্মীপুরে ‘অদ্ভুত প্রাণীর’ বিচরণে বিস্ময়
৪৮ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলনের
৪৮ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলনের
তাজিয়া মিছিলে রশি ধরা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন
তাজিয়া মিছিলে রশি ধরা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন
১২ লাখ টাকা তোলার পর মা-ছেলে নিখোঁজ
১২ লাখ টাকা তোলার পর মা-ছেলে নিখোঁজ
ঘরে হাত-পা বাঁধা লাশ, মুখে স্কচটেপ
ঘরে হাত-পা বাঁধা লাশ, মুখে স্কচটেপ
ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত
মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত

৩ মিনিট আগে | মুক্তমঞ্চ

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে যা বললেন কেপ ভার্দের গোলরক্ষক
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে যা বললেন কেপ ভার্দের গোলরক্ষক

৪ মিনিট আগে | মাঠে ময়দানে

১৮টি বিশ্বকাপ কভার করা ৯১ বছর বয়সী সাংবাদিককে বিশেষ সম্মান জানালেন স্কালোনি
১৮টি বিশ্বকাপ কভার করা ৯১ বছর বয়সী সাংবাদিককে বিশেষ সম্মান জানালেন স্কালোনি

১০ মিনিট আগে | মাঠে ময়দানে

আদাবরে গণপিটুনির শিকার আটক যুবকের মৃত্যু
আদাবরে গণপিটুনির শিকার আটক যুবকের মৃত্যু

১০ মিনিট আগে | নগর জীবন

সব কাজে মহান আল্লাহর সন্তুষ্টিলাভের আগ্রহ
সব কাজে মহান আল্লাহর সন্তুষ্টিলাভের আগ্রহ

১৩ মিনিট আগে | ইসলামী জীবন

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান
বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান

৩৪ মিনিট আগে | জাতীয়

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নারী নিহত, ছেলে-বোন আহত
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নারী নিহত, ছেলে-বোন আহত

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

কলম্বিয়া বনাম পর্তুগাল: কে হবে গ্রুপ সেরা?
কলম্বিয়া বনাম পর্তুগাল: কে হবে গ্রুপ সেরা?

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মিঠু, সম্পাদক তানু
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মিঠু, সম্পাদক তানু

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের

১ ঘণ্টা আগে | জাতীয়

বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
বসতবাড়ির এসিতে চার কালনাগিনী

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

পরের পর্বের জন্য শক্তি সঞ্চয় করছেন মেসি
পরের পর্বের জন্য শক্তি সঞ্চয় করছেন মেসি

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল
বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপের অপূর্ণতার গল্প
বিশ্বকাপের অপূর্ণতার গল্প

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘দলে মেসি থাকতেই পারেন, আমরা ভয় পাই না’
‘দলে মেসি থাকতেই পারেন, আমরা ভয় পাই না’

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রোনালদোই এবার বিশ্বকাপ জিতবেন: ঘানার ধর্মীয় গুরু
রোনালদোই এবার বিশ্বকাপ জিতবেন: ঘানার ধর্মীয় গুরু

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কালীগঞ্জে ১০ দিনে ১০ গরু চুরি, পাহারায় গ্রামবাসী
কালীগঞ্জে ১০ দিনে ১০ গরু চুরি, পাহারায় গ্রামবাসী

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪
যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ
অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কৃষিবিদ পারভেজের ওপর হামলা, শেকৃবিতে প্রতিবাদ সমাবেশ
কৃষিবিদ পারভেজের ওপর হামলা, শেকৃবিতে প্রতিবাদ সমাবেশ

৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস

পারিবারিক বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা
পারিবারিক বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা

৩ ঘণ্টা আগে | নগর জীবন

গারো পাহাড়ে লাকড়ি সংগ্রহকারী বৃদ্ধের মরদেহ উদ্ধার, ধারণা বন্যহাতির আক্রমণ
গারো পাহাড়ে লাকড়ি সংগ্রহকারী বৃদ্ধের মরদেহ উদ্ধার, ধারণা বন্যহাতির আক্রমণ

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতোদিন?
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতোদিন?

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সমঝোতার একাধিক শর্ত ভঙ্গের জন্য যুক্তরাষ্ট্রকে দুষল ইরান
সমঝোতার একাধিক শর্ত ভঙ্গের জন্য যুক্তরাষ্ট্রকে দুষল ইরান

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ নারীর বিরুদ্ধে
যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ নারীর বিরুদ্ধে

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব

৯ ঘণ্টা আগে | জাতীয়

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

১৬ ঘণ্টা আগে | জাতীয়

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ
নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

১৫ ঘণ্টা আগে | জাতীয়

গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

১১ ঘণ্টা আগে | অর্থনীতি

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু
দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে
যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের
৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রামিনের গোলে সমতায় ফিরল ইরান
রামিনের গোলে সমতায় ফিরল ইরান

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা
কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের
উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প
চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান
যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অভিষেক হলো না, শচিনের ৩৬ বছরের রেকর্ড ভাঙার অপেক্ষায় সূর্যবংশী
অভিষেক হলো না, শচিনের ৩৬ বছরের রেকর্ড ভাঙার অপেক্ষায় সূর্যবংশী

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে
যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে

১০ ঘণ্টা আগে | নগর জীবন

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ
গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে আশা বাঁচিয়ে রাখল সেনেগাল
ইরাককে ৫-০ গোলে উড়িয়ে আশা বাঁচিয়ে রাখল সেনেগাল

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো
তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে রেখে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর
কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে রেখে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

প্রিন্ট সর্বাধিক
আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ
স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ

পেছনের পৃষ্ঠা

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন
ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন

প্রথম পৃষ্ঠা

মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত
মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত

সম্পাদকীয়

বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন
বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন

নগর জীবন

নাটক : সংকট যখন বাজেট
নাটক : সংকট যখন বাজেট

শোবিজ

চলচ্চিত্রটির নাম কী?
চলচ্চিত্রটির নাম কী?

শোবিজ

দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান
দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান

নগর জীবন

জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি
জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি

প্রথম পৃষ্ঠা

তটিনীর প্রেম-বিয়ে...
তটিনীর প্রেম-বিয়ে...

শোবিজ

এক মঞ্চে আট ব্যান্ড
এক মঞ্চে আট ব্যান্ড

শোবিজ

সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব
সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব

নগর জীবন

মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া
মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া

নগর জীবন

সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার
সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার

নগর জীবন

দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ
দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ

নগর জীবন

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

নগর জীবন

মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ
মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ

দেশগ্রাম

বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট
বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট

শোবিজ

ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ
ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ

দেশগ্রাম

যৌথ ইশতেহার
যৌথ ইশতেহার

সম্পাদকীয়

রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা
রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা

নগর জীবন

সুখী হতে চান পপি...
সুখী হতে চান পপি...

শোবিজ

বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!
বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!

সম্পাদকীয়

নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন
নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন

দেশগ্রাম

ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর
ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর

দেশগ্রাম

আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ
আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ

মাঠে ময়দানে

অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!
অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!

শোবিজ

ট্রেনের ইঞ্জিনে গাঁজা
ট্রেনের ইঞ্জিনে গাঁজা

দেশগ্রাম

দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ
দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ

নগর জীবন

উত্তম কুমারের শেষ ছবি
উত্তম কুমারের শেষ ছবি

শোবিজ