ফরিদপুরের সদরপুর উপজেলায় গোখরা সাপের ছোবলে আহত হয়ে সেই সাপটি সঙ্গে নিয়ে হাসপাতালে হাজির হয়েছেন রিপন শিকদার (৩৫) নামে এক যুবক। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল দুপুরে উপজেলার আমিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। রিপন পেশায় একজন ব্যবসায়ী। স্থানীয় সূত্রে জানা যায়, নিজের দোকানে কাজ করার সময় একটি কৌটায় হাত দেন রিপন। এ সময় ভিতরে লুকিয়ে থাকা গোখরা সাপ তাকে ছোবল দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাপসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সঙ্গে সাপ নিয়ে আসায় হাসপাতালে থাকা রোগী, স্বজন ও চিকিৎসকদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আসা মাত্রই রিপনকে অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। রিপন শিকদার জানান, ছোবল দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সাপটি ধরে ফেলেন। কী সাপ ছোবল দিয়েছে তা দেখাতে তিনি সাপটি সঙ্গে হাসপাতালে নিয়ে আসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এফতেখার জানান, সময়মতো হাসপাতালে আনায় রোগীর অবস্থা এখন স্থিতিশীল। পরবর্তী কয়েক ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
শিরোনাম
- বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান
- পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
- বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
- বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
- বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
- ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
- যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪
- অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ
- ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়
- জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
- নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬
- রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ
- পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আহত ১
- গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
- ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী
- মালয়েশিয়ায় ড্রোনের সহায়তায় অভিযানে ৩২ অভিবাসী আটক
- সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর বন্দুকযুদ্ধ, নিহত ১
ছোবল দেওয়া গোখরা নিয়ে হাসপাতালে যুবক
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম