কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র নিয়ন্ত্রিত স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া আরও ১০৯ বাংলাদেশি দেশে ফিরেছে। মঙ্গলবার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ নিয়ে জুন মাসে কম্বোডিয়া থেকে দেশে ফিরেছে মোট ৫৮৩ বাংলাদেশি। গতকাল ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত চার দিনে কম্বোডিয়া থেকে মোট ৩৬২ জন বাংলাদেশি দেশে ফিরেছে। দেশে ফেরার পর বিমানবন্দরে সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি, প্রবাসী কল্যাণ ডেস্ক এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ উদ্যোগে তাদের জরুরি সহায়তা, কাউন্সেলিং ও নিজ নিজ বাড়িতে ফেরার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। এদিকে ফিরে আসা কয়েকজন জানান, উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তাদের কম্পিউটার অপারেটরসহ বিভিন্ন পদে নিয়োগের আশ্বাস দেওয়া হয়েছিল। একজন ভুক্তভোগী জানান, তিনি একটি রিক্রুটিং এজেন্সি ও দালাল চক্রের মাধ্যমে কম্বোডিয়ায় যেতে ৫ লাখ ৩০ হাজার টাকা পরিশোধ করেন এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে ছাড়পত্রও নেন। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাকে বৈধ কাজের ভিসা না দিয়ে একটি সাইবার স্ক্যাম কম্পাউন্ডে বিক্রি করে দেওয়া হয়। বিএমইটির তথ্য অনুযায়ী, গত দেড় বছরে কাজের উদ্দেশ্যে ১৫ হাজার ৯২১ বাংলাদেশি কম্বোডিয়ায় গেছে। তবে ফিরে আসা ব্যক্তিদের দাবি, প্রতারণার শিকার হয়ে বা কাজ না পেয়ে এখনো কয়েক হাজার বাংলাদেশি সেখানে মানবেতর জীবন কাটাচ্ছে। তাদের অনেকেরই বিএমইটির ছাড়পত্র ছিল।
শিরোনাম
- কুড়িগ্রামে পানি কমলেও তীব্র নদীভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি
- চলচ্চিত্র শিল্পী সমিতি এই পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত
- ছাত্রীকে একান্তে দেখা করতে বলার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে
- ‘আমার শেখানোকে গুরুত্বই দেয়নি’, পদত্যাগের পর উরুগুয়ে কোচ
- শুধু জুনেই হতাহত ৩৮ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা: রুশ সামরিক বিশ্লেষক
- ১৭ বছর পর রায়; কলেজের মেট্রন হত্যায় দারোয়ানের যাবজ্জীবন
- রেকর্ড দাবদাহে স্পেনে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু
- ভারত সফরে গিয়ে মস্তিষ্কে ৩৮ পরজীবী নিয়ে ফিরলেন নারী, অতঃপর…
- ব্রাজিল ম্যাচে হালান্ডকে বিশ্রাম নিতে বললেন রদ্রিগো
- প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- থালাপাতি বিজয়ের সরকার উৎখাতের ষড়যন্ত্র!
- কুষ্টিয়ার মানসিক ভারসাম্যহীন সেই যুবক নেপালের নাগরিক
- যানজটমুক্ত বগুড়া গড়তে ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু
- রেকর্ড তাপমাত্রায় ফুটছে সমুদ্রের পানি, বড় বিপর্যয়ের সতর্কতা বিজ্ঞানীদের
- রাতে ইংল্যান্ড-কঙ্গো লড়াই, ফের কি ঘটবে বড় অঘটন?
- যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে ১০৫২ কোটি টাকার গম কিনবে সরকার
- গ্যাস সরবরাহ নিশ্চিতে দুই কার্গো এলএনজি কিনবে সরকার
- রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী
- নারায়ণগঞ্জে নাগরিক সেবার মান ও গতি বাড়াতে জেলা প্রশাসনের গণশুনানি
- রুশ বাহিনীকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিয়েছে চীন: রিপোর্ট
কম্বোডিয়ার প্রতারকদের ডেরা থেকে ফিরলেন আরও ১০৯ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর