ব্রাজিল-জাপান খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ডাকা সালিশি বৈঠক চলাকালে খুন হয়েছেন এক বিএনপি নেতা। আবুল বাসার ওরফে বাদশা (৪০) নামে এই বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় সাদ্দাম হোসেন নামে আরেক বিএনপি নেতা গুরুতর আহত হন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর আদাবরে নবোদয় কাঁচাবাজার সংলগ্ন ডি-ব্লকের ১ নম্বর রোডের সামনে এ ঘটনা ঘটে। বাদশা নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। আহত সাদ্দাম একই ইউনিটের বিএনপির সভাপতি। হামলার পর স্থানীয়রা দুজনকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে বাদশাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৯ জুন নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিল ও জাপান খেলার সময় বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবক ঢোল বাজিয়ে হইচই করলে আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমান নবোদয় বাজারের ব্যবসায়ী মজনুর ছেলে রিপনকে চড়-থাপ্পড় মারেন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে গতকাল রাতে নবোদয় বাজারে রঞ্জুর দোকানে বিরোধ নিষ্পত্তির জন্য একটি বিচার-সালিশ বসে। সালিশ চলাকালে হাবিবুর রহমানের পক্ষের রিপন, নীরব, পারভেজ ও মাসুমসহ কয়েকজন ধারালো ছুরি ও চাপাতি নিয়ে অতর্কিত হামলা চালায়। স্থানীয়দের দাবি, অভিযুক্ত রিপন, নীরব, পারভেজ ও মাসুম এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য এবং তারা স্থানীয় ১০০ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিরাজের অনুসারী। এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল রানা বলেন, ঘটনার সঙ্গে অভিযুক্তদের ধরতে একাধিক টিম কাজ করছে।
শিরোনাম
- কুড়িগ্রামে পানি কমলেও তীব্র নদীভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি
- চলচ্চিত্র শিল্পী সমিতি এই পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত
- ছাত্রীকে একান্তে দেখা করতে বলার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে
- ‘আমার শেখানোকে গুরুত্বই দেয়নি’, পদত্যাগের পর উরুগুয়ে কোচ
- শুধু জুনেই হতাহত ৩৮ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা: রুশ সামরিক বিশ্লেষক
- ১৭ বছর পর রায়; কলেজের মেট্রন হত্যায় দারোয়ানের যাবজ্জীবন
- রেকর্ড দাবদাহে স্পেনে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু
- ভারত সফরে গিয়ে মস্তিষ্কে ৩৮ পরজীবী নিয়ে ফিরলেন নারী, অতঃপর…
- ব্রাজিল ম্যাচে হালান্ডকে বিশ্রাম নিতে বললেন রদ্রিগো
- প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- থালাপাতি বিজয়ের সরকার উৎখাতের ষড়যন্ত্র!
- কুষ্টিয়ার মানসিক ভারসাম্যহীন সেই যুবক নেপালের নাগরিক
- যানজটমুক্ত বগুড়া গড়তে ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু
- রেকর্ড তাপমাত্রায় ফুটছে সমুদ্রের পানি, বড় বিপর্যয়ের সতর্কতা বিজ্ঞানীদের
- রাতে ইংল্যান্ড-কঙ্গো লড়াই, ফের কি ঘটবে বড় অঘটন?
- যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে ১০৫২ কোটি টাকার গম কিনবে সরকার
- গ্যাস সরবরাহ নিশ্চিতে দুই কার্গো এলএনজি কিনবে সরকার
- রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী
- নারায়ণগঞ্জে নাগরিক সেবার মান ও গতি বাড়াতে জেলা প্রশাসনের গণশুনানি
- রুশ বাহিনীকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিয়েছে চীন: রিপোর্ট
খেলা নিয়ে দ্বন্দ্ব মেটাতে সালিশেই বিএনপি নেতা খুন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর