উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক আয়োজন, কনসার্ট ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এবারের বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য ছিল ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’। গতকাল সকাল থেকেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। বিভিন্ন হল, হোস্টেল ও প্রশাসনিক ভবন থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা পৃথক শোভাযাত্রা নিয়ে স্মৃতি চিরন্তন চত্বরে জড়ো হন। পরে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। টিএসসি মাঠে জাতীয় পতাকার পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলগুলোর পতাকা উত্তোলন এবং কেক কাটার মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনে সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা জাতীয় সংগীত, দেশাত্মবোধক গান ও বিশ্ববিদ্যালয়ের থিম সং পরিবেশন করেন। বিদেশি শিক্ষার্থীরাও নিজস্ব পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন। এরপর টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় দিবসের মূল আলোচনা সভা। সেখানে ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের বেশি সময়ের ইতিহাস কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নয়, বরং গণতান্ত্রিক চেতনা, মুক্তবুদ্ধি ও সামাজিক পরিবর্তনের ইতিহাস। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে সাম্প্রতিক গণ অভ্যুত্থান পর্যন্ত দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে এই বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশের রাষ্ট্রগঠন, মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন এবং জাতীয় উন্নয়নের প্রতিটি গুরুত্বপূর্ণ পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ ভূমিকা পালন করেছে। উচ্চশিক্ষা ও গবেষণার উৎকর্ষ ধরে রেখে ভবিষ্যতেও জাতীয় প্রয়োজনের মুহূর্তে বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দেবে। আলোচনা সভায় বক্তব্য দেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম। উপস্থিত ছিলেন সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, সিনেট ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. সদরুল আমিন, একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াসহ বিভিন্ন শিক্ষাবিদ ও অতিথিরা। দিবসের কর্মসূচির অংশ হিসেবে বিকালে সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। একই সময়ে রাজু ভাস্কর্যের সামনে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের সাইক্লিং ক্লাবের উদ্যোগে সাইকেল র্যালি ও স্টান্ট শো অনুষ্ঠিত হয়। দিবসের আয়োজন দ্বিতীয় দিনেও চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সকালে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ‘১০৫ বছরে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ : অর্জন ও সম্ভাবনা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বাংলাদেশে ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদি।
শিরোনাম
- কুড়িগ্রামে পানি কমলেও তীব্র নদীভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি
- চলচ্চিত্র শিল্পী সমিতি এই পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত
- ছাত্রীকে একান্তে দেখা করতে বলার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে
- ‘আমার শেখানোকে গুরুত্বই দেয়নি’, পদত্যাগের পর উরুগুয়ে কোচ
- শুধু জুনেই হতাহত ৩৮ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা: রুশ সামরিক বিশ্লেষক
- ১৭ বছর পর রায়; কলেজের মেট্রন হত্যায় দারোয়ানের যাবজ্জীবন
- রেকর্ড দাবদাহে স্পেনে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু
- ভারত সফরে গিয়ে মস্তিষ্কে ৩৮ পরজীবী নিয়ে ফিরলেন নারী, অতঃপর…
- ব্রাজিল ম্যাচে হালান্ডকে বিশ্রাম নিতে বললেন রদ্রিগো
- প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- থালাপাতি বিজয়ের সরকার উৎখাতের ষড়যন্ত্র!
- কুষ্টিয়ার মানসিক ভারসাম্যহীন সেই যুবক নেপালের নাগরিক
- যানজটমুক্ত বগুড়া গড়তে ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু
- রেকর্ড তাপমাত্রায় ফুটছে সমুদ্রের পানি, বড় বিপর্যয়ের সতর্কতা বিজ্ঞানীদের
- রাতে ইংল্যান্ড-কঙ্গো লড়াই, ফের কি ঘটবে বড় অঘটন?
- যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে ১০৫২ কোটি টাকার গম কিনবে সরকার
- গ্যাস সরবরাহ নিশ্চিতে দুই কার্গো এলএনজি কিনবে সরকার
- রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী
- নারায়ণগঞ্জে নাগরিক সেবার মান ও গতি বাড়াতে জেলা প্রশাসনের গণশুনানি
- রুশ বাহিনীকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিয়েছে চীন: রিপোর্ট
অষ্টম কলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর